কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে ইরাকে ৩৫টির বেশি ভূমিকম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরাকে গত ডিসেম্বরে মোট ৩৮টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া ও ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, এসব ভূমিকম্পের বেশিরভাগই ইরাকের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ঘটেছে। খবর শাফাক নিউজ।

সংস্থাটির ভূকম্পন পর্যবেক্ষণ বিভাগের পরিচালক আলী আবদুল খালিক জানান, এর মধ্যে ১৬টি ভূমিকম্প ইরাকের ভেতরে এবং ২২টি সীমান্তের কাছাকাছি পার্শ্ববর্তী দেশগুলোতে ঘটেছে।

সীমান্তবর্তী ভূমিকম্পগুলোর মধ্যে ১১টি ইরানে, ১০টি তুরস্কে এবং একটি সিরিয়ায় রেকর্ড করা হয়েছে। এসব কম্পনের মাত্রা ছিল ১ দশমিক ১ থেকে ৪ দশমিক ৫ এর মধ্যে। ভূমিকম্পগুলোর গভীরতা ছিল ৯ থেকে ৩৯ কিলোমিটার।

ইরাকের ভেতরে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে দিয়ালা ও নিনেভে প্রদেশে—প্রতিটিতে চারটি করে। সুলাইমানিয়া ও এরবিলে তিনটি করে এবং কিরকুকে দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

আলী আবদুল খালিক বলেন, ইরাকের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কোনো ভূমিকম্প হয়নি। এর কারণ হিসেবে তিনি আরবীয় টেকটোনিক প্লেটের গতিবিধি উল্লেখ করেন, যার ফলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বেশি।

তিনি আরও জানান, ডিসেম্বরে এসব ভূমিকম্পে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো জরুরি সতর্কতাও জারি করতে হয়নি।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X