কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে বাণিজ্য করা যে কোনো দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। সোমবার (১২ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রে হওয়া সব ধরনের ব্যবসার ওপর এ শুল্ক কার্যকর হবে। ট্রাম্প জানান, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর ও চূড়ান্ত করা হয়েছে।

এদিকে ইরানে চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে, তা নিয়ে ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। তিনি জানান, ইরান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামনে ‘খুব শক্তিশালী বিকল্প’ রয়েছে। এর মধ্যে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও বিবেচনায় আছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ইরান বিষয়ে কোন পথে এগোবেন, তা একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পই জানেন। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করতে দ্বিধা করেন না। তবে তিনি কূটনৈতিক সমাধানকেই বেশি গুরুত্ব দেন।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পকে ‘অহংকারী স্বৈরশাসক’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ইতিহাসের ফেরাউন ও নিমরোদের মতো স্বৈরশাসকদের যে পরিণতি হয়েছে, শেষ পর্যন্ত ট্রাম্পকেও সেই একই ভাগ্য বরণ করতে হবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X