কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালীতে শক্তি দেখিয়ে কী বার্তা দিচ্ছে ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমজু প্রণালীতে সামরিক মহড়া জোরদার করেছে ইরান। ক্ষেপণাস্ত্র মজুত প্রদর্শন, ড্রোন মোতায়েন এবং নৌবাহিনীর তৎপরতার মাধ্যমে তেহরান স্পষ্ট বার্তা দিচ্ছে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়লেও ইরান পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা রাখে।

মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে ইরানের শীর্ষ নেতৃত্বের বরাত দেওয়া হয়। তারা জানিয়েছেন, তাদের হাতে এমন অস্ত্র রয়েছে যা এই অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকেও ডুবিয়ে দিতে পারে। বিশ্লেষকদের মতে, এসব বক্তব্য ও মহড়া মূলত একটি প্রতিরোধ কৌশলের অংশ।

ইরানের কৌশল দুই ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, যুক্তরাষ্ট্রকে বোঝানো যে সামরিক পদক্ষেপ নিলে এর মূল্য হবে অত্যন্ত বেশি।

দ্বিতীয়ত, সম্ভাব্য সংঘাতে ইরানের জবাব শুধু সরাসরি হামলায় সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এমনকি জ্বালানি অবকাঠামোও ঝুঁকির মুখে পড়তে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

তেহরানের ধারণা, এই ধরনের শক্ত প্রদর্শনের মাধ্যমে তারা একদিকে ওয়াশিংটনকে সতর্ক করতে পারবে, অন্যদিকে আঞ্চলিক দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করতে উদ্বুদ্ধ করবে, যাতে সংঘাত এড়ানো যায়।

হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। ফলে এখানে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X