কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লেবাননের পূর্বাঞ্চলের একটি শহরে ছত্রীসেনা নামিয়ে স্থল অভিযান চালানোর চেষ্টা করেছিল ইসরায়েলি বাহিনী। তবে স্থানীয় বাসিন্দা ও হিজবুল্লাহ যোদ্ধাদের প্রতিরোধের মুখে সে চেষ্টা ব্যর্থ হয়। একই সময়ে ওই এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, রাতে হেলিকপ্টার থেকে বেকা উপত্যকার নবী চিত শহরে ছত্রীসেনা নামানো হয়। পরে তারা এগোতে চেষ্টা করলে স্থানীয় বাসিন্দা ও হিজবুল্লাহ যোদ্ধারা গুলিবর্ষণ করে প্রতিরোধ গড়ে তোলেন। এতে ইসরায়েলি সেনারা পিছু হটে হেলিকপ্টারে করে এলাকা ছেড়ে যায়।

এরপর নবী চিত ও আশপাশের এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এসব হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের তিনজন সেনাও রয়েছেন বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাতের প্রভাব এখন লেবাননেও ছড়িয়ে পড়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালানোর পর এর প্রতিক্রিয়ায় লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল।

গত কয়েক দিনে লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। পরিস্থিতির কারণে প্রায় তিন লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। তবে তাদের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ সরকারি আশ্রয়কেন্দ্রে জায়গা পেয়েছেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১১

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১২

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৩

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৫

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৬

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৭

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৮

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৯

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

২০
X