কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৮:৩৪ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

শত্রুর ওপর হামলা আরও বাড়ানোর হুঁশিয়ারি আইআরজিসির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, শত্রুর ওপর হামলার পরিমাণ আরও বাড়ানো হবে। রোববার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয় তারা।

তাসনিম নিউজের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেলআবিব, বির আল-সাবা এবং যুক্তরাষ্ট্রের আল-আযরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব হামলা ‘ট্রু প্রমিস-৪’ অভিযানের অংশ বলে জানানো হয়েছে।

আইআরজিসি জানায়, আমিরুল মুমিনিন নামের এই অভিযানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের আল-আযরাক বিমানঘাঁটি তাদের একটি বড় সামরিক ঘাঁটি এবং সেখানে কয়েক দফা হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের তেলআবিব ও বির আল-সাবা এলাকায় খাইবার শেকান নামের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

আইআরজিসি সতর্ক করে বলেছে, আগামী কয়েক ঘণ্টা ও দিনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থান লক্ষ্য করে হামলার পরিধি আরও বাড়ানো হবে। এ বিষয়ে পরবর্তী তথ্য সময়মতো ইরানের জনগণকে জানানো হবে।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X