কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৪:২৪ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির মুখপাত্র নাঈনি নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করে। আইআরজিসি পরিচালিত সেপাহ নিউজ জানায়, আমেরিকা ও ইসরায়েলের হামলায় নাঈনি নিহত হয়েছেন।

২০২৪ সাল থেকে তিনি আইআরজিসির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের অন্যান্য সরকারি গণমাধ্যমও তার মৃত্যুর খবর প্রকাশ করেছে। তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালানো হয়। তবে ঠিক কখন নাঈনি নিহত হয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

৬৮ বছর বয়সী নাঈনি ছিলেন আইআরজিসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি টেলিভিশনে বক্তব্য দিয়ে বলেছিলেন, যুদ্ধ চললেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

তার মৃত্যুকে ঘিরে এখনো কিছু বিষয় অস্পষ্ট রয়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

কালবেলা/এমএ/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X