কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে বিক্ষোভে অংশ নেওয়ায় ব্যবসায়ীর মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত

সৌদি আরবে এক ব্যবসায়ীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদনকারী একটি রাজকীয় আদেশ অনুসারে বুধবার (১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর ঘোষণা দেয়। তার বিরুদ্ধে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অপরাধ আনা হয়েছে।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, ৪২ বছর বয়সী সৌদ আল-ফারাজের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি ২০১১ সালের আরব বসন্ত আন্দোলনের সময় পূর্বাঞ্চলের শিয়া অধ্যুষিত কাতিফে গণতান্ত্রিক সংস্কারের দাবিতে বিক্ষোভে অংশ নেন। এই অঞ্চলের শিয়া জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বৈষম্যের অভিযোগ করে আসছে।

এ ছাড়া সৌদ আল-ফারাজের বিরুদ্ধে ‘সন্ত্রাসী সেল’ পরিচালনা এবং পুলিশ সদস্য হত্যার প্রমাণ পাওয়া গেছে বলেও জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের নিরাপত্তা বজায় রাখা এবং শরিয়া আইনের বিধান বাস্তবায়নের অংশ হিসেবেই এই শাস্তি কার্যকর করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়।

এদিকে মানবাধিকার সংগঠনগুলোর গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দাবি করা হয়েছে, অভিযুক্ত শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন এবং তাকে নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়।

মিথ্যা স্বীকারোক্তি আদায়ে তাকে দীর্ঘ ২১ মাস একাকী কারাবাসসহ নানা নির্যাতন করা হয়। এক পর্যায়ে মানসিক ও শারিরীকভাবে ভেঙে পড়ে তিনি দোষ স্বীকার করেন।

আইনি অধিকার গোষ্ঠী রিপ্রিভের জিদ বাসইউনি মিডল ইস্ট আইকে বলেছেন, সৌদি আরবে মোহাম্মদ বিন সালমানের সমালোচনাকারীদের জন্য এটি একটি ভয়াবহ সময়। এ ধরনের শাস্তি মেনে নেওয়া যায় না।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X