কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননের কয়েকটি শহর ও গ্রামে ইসরায়েলের হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননের একাধিক শহরে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ এপ্রিল) টাইর ও নাবাতিয়েহ অঞ্চলের আশেপাশের এলাকাগুলোতে এ হামলা চালানো হয়।

এদিন ভোরে টাইরের মারকা শিল্প এলাকায় চালান এক হামলায় দুই নারীসহ পাঁচজন নিহত হন এবং আহত হন আরও দুজন। অন্যদিকে, আইন বাল এলাকায় একটি বাড়িতে পৃথক হামলায় একই পরিবারের দুই সদস্য নিহত হন ও একজন আহত হন। এ ঘটনায় এক নারী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। কানায় দুইজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এছাড়াও টাইরের পূর্বে আল-হামাদিয়েহ এলাকায় এবং মারকা সংযোগস্থলের একটি ভবনে বিমান হামলা চালানো হয়। পূর্বে সতর্কতা দেওয়া আল-বুর্জ আল-শামালি এলাকার একটি স্থাপনাও সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। বুর্জ কালাওইয়ে, কাফারতেবনিত এবং শোকিনের আশপাশের এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে।

দেশটির দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি গ্রামেও গোলাবর্ষণ করা হয়েছে। এর মধ্যে ব্রাশিত গ্রামে একটি মসজিদ ধ্বংস হয়ে গেছে। জমাইজমেহ ও দেইর আনতার এলাকা‍তেও হামলা করা হয়েছে। আনসার এলাকায় একাধিকবার বিমান হামলা চালানো হয় এবং স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানের নিকটবর্তী স্থানগুলোতেও আঘাত হানা হয়।

বিন্ত জবেইল জেলার বিভিন্ন শহর যেমন হাদাথা, কাউনিন এবং আইতা আল-শাব এলাকাতেও গোলাবর্ষণ চালানো হয়।

এসময় টাইর ও আশপাশের এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। পরে বাসিন্দাদের জাহরানি নদীর উত্তরে সরে যাওয়ার আহ্বান জানান হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২ মার্চ থেকে পুনরায় সংঘাত শুরু হওয়ার পর এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ১ হাজার ৩৬৮ জনের বেশি মানুষ নিহত এবং ৪ হাজার ১৩৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২৫ শিশু ও ৯১ নারী রয়েছেন। আহতদের মধ্যে রয়েছে ৪৩৩ শিশু ও ৪৮৮ নারী।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X