কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজে ফাঁদ পেতে টাকা চাইছে প্রতারকরা, সতর্ক করল মারিস্ক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি পার করে দেওয়ার নামে প্রতারণার ফাঁদে পড়তে পারেন নৌযান মালিকরা— এমন সতর্কবার্তা দিয়েছে একটি নিরাপত্তা কোম্পানি।

গ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মারিস্ক জানিয়েছে, কিছু প্রতারক নিজেদের ইরানি কর্তৃপক্ষের প্রতিনিধি পরিচয় দিয়ে জাহাজ কোম্পানিগুলোর কাছে বার্তা পাঠাচ্ছে। তারা দাবি করছে, ক্রিপ্টোকারেন্সি (বিটকয়েন বা টেদার) দিলে নিরাপদে হরমুজ প্রণালি পার করে দেওয়া হবে।

প্রতারকদের পাঠানো বার্তায় বলা হচ্ছে, প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর নির্দিষ্ট ফি নিলে নির্ধারিত সময়ে জাহাজগুলোকে প্রণালি পার হতে দেওয়া হবে। তবে মারিস্ক স্পষ্ট করে জানিয়েছে, এসব বার্তা সম্পূর্ণ ভুয়া এবং ইরানি কর্তৃপক্ষের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

বর্তমানে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং ইরানের নিয়ন্ত্রণের কারণে হরমুজ প্রণালি দিয়ে চলাচল সীমিত হয়ে পড়েছে। এতে উপসাগর এলাকায় শত শত জাহাজ এবং হাজারের বেশি নাবিক আটকা পড়ে আছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালি দিয়ে পরিবহন হতো। তাই এই পথের ওপর বৈশ্বিক বাণিজ্যের বড় নির্ভরতা রয়েছে।

মারিস্কের মতে, ইতোমধ্যে অন্তত একটি জাহাজ এই ভুয়া প্রস্তাবের ফাঁদে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হতে পারেনি বার্তাসংস্থা রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১০

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১১

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১২

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৩

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৫

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৭

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৮

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৯

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

২০
X