কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

আলোচনার টেবিলে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত
আলোচনার টেবিলে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে এবং ইরানকে ঘিরে বৃহত্তর কূটনৈতিক সমঝোতার সম্ভাবনাও বাড়িয়েছে। দুপক্ষের সূত্রের বরাতে বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া এই সমঝোতা অনুযায়ী, ইরান-সমর্থিত হিজবুল্লাহ দক্ষিণ লিতানি অঞ্চল থেকে তাদের সব সদস্য সরিয়ে নেবে এবং সব ধরনের হামলা বন্ধ করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনার পর এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানায়।

এর আগে গত মাসেও দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, তবে সংঘর্ষ পুরোপুরি বন্ধ হয়নি। চলতি বছরের মার্চে ইসরায়েল হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ ইরানের সমর্থনে সীমান্তে হামলা চালিয়ে আসছিল।

এদিকে উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে সম্পর্কিত নতুন সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় কুয়েতের একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালির কাছে অভিযান পরিচালনা করেছে।

যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তেলের দামও প্রায় ২ শতাংশ বেড়েছে বলে জানা গেছে।

এদিকে লেবাননে যুদ্ধবিরতির ঘোষণার পরও সহিংসতা পুরোপুরি থামেনি। বুধবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে। এছাড়া বৈরুতের দক্ষিণাঞ্চলে একটি গাড়িকেও লক্ষ্যবস্তু করা হয়। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহর ছোড়া বলে সন্দেহ করা একটি শত্রু ড্রোন প্রতিহত করেছে।

আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, বৈরুতে নতুন করে হামলা হলে ইরান কঠোর জবাব দেবে। তার এ হুংকারের পরও লেবাননে হামলার খবর পাওয়া গেছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X