বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর তথ্য অনুযায়ী, মারউব শহরে একটি মোটরসাইকেল লক্ষ্য করে হামলা চালানো হলে একজন নিহত এবং আরেকজন আহত হন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এ ছাড়া জাওতার, শোকিন, বারাশিত, স্রিফা, হারিস ও দেইর জাহরানিসহ দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে। রাজধানী বৈরুতের আকাশেও নিচু দিয়ে ড্রোন উড়তে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকার শত্রুতা বন্ধে সম্মত হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। বিশেষ করে লিতানি নদীর দক্ষিণ অঞ্চল থেকে যোদ্ধা সরানোর বিষয়ে হিজবুল্লাহ কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এদিকে লেবাননে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা হয়েছে।

এক বিবৃতিতে কাৎজ দাবি করেন, এই যুদ্ধবিরতি লেবাননে ইসরায়েলের তৈরি নতুন বাস্তবতার প্রতিফলন। ভবিষ্যতে এটি লেবাননের সঙ্গে শান্তিচুক্তির পথও তৈরি করতে পারে।

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। বৃহস্পতিবার লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ফ্রান্সের প্রেসিডেন্টের বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভ ল্য দ্রিয়ানের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে সাম্প্রতিক ওয়াশিংটন আলোচনা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

কালবেলা/এমএসকেএম/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X