কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৮:১৯ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারভিত্তিক ডেটা ও অ্যানালিটিক্স প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্থিতিশীল রয়েছে। মঙ্গলবার (১ জুলাই) প্রণালিটি দিয়ে মোট ৩৪টি জাহাজের চলাচল নিশ্চিত করা হয়েছে, যার অর্ধেক একদিকে এবং বাকি অর্ধেক বিপরীত দিকে যাতায়াত করেছে। খবর আলজাজিরার।

এর আগে সামুদ্রিক নজরদারি প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড-এর তথ্য অনুযায়ী, সোমবার প্রণালিটি দিয়ে ৪২টি জাহাজ চলাচল করে।

তবে গত সপ্তাহের তুলনায় চলাচলের সংখ্যা কমেছে। বিশেষ করে ২৪ জুন হরমুজ প্রণালিতে ৭০টি জাহাজ চলাচল করে, যা ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর সর্বোচ্চ ছিল।

সপ্তাহান্তে প্রণালিটির ব্যবস্থাপনা নিয়ে বিরোধের জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর জাহাজ চলাচলে উল্লেখযোগ্য হ্রাস দেখা যায়।

সংঘাত শুরুর আগে প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করত। বর্তমানে চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম থাকলেও পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

আর্জেন্টিনার জালে কেপ-ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

জুলাই শহীদদের স্মরণে আজ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

১০

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

১১

মধ্যপ্রাচ্য থেকে ‘শার্ল দ্য গল’ ফিরিয়ে নিল ফ্রান্স

১২

হেরেও বাজিগর, মেসির আর্জেন্টিনা শেষ ষোলোয় উঠলেও বিশ্বকাপে নতুন রূপকথা কেপ ভার্দে

১৩

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

১৫

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

১৬

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন 

১৭

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

১৮

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

২০
X