কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান আহমাদ ভাহিদি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার প্রস্তুতির মধ্যে দীর্ঘদিন পর প্রকাশ্যে দেখা দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ভাহিদি।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত ছবিতে দেখা যায়, বিদায় অনুষ্ঠানে খামেনির কফিনের পাশে বসে আছেন ভাহিদি। কয়েক মাস ধরে জনসমক্ষে দেখা না যাওয়ার পর এটি তার বিরল প্রকাশ্য উপস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মোহাম্মদ পাকপুর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর ভাহিদি আইআরজিসির প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি আইআরজিসির অভিজাত কুদস ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত এবং ইন্টারপোলের ওয়ান্টেড তালিকাভুক্ত ভাহিদি চলমান সংঘাতের সময় তেহরানের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দেশটির নীতিনির্ধারণী মহলেও তিনি একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত।

উল্লেখ্য, আইআরজিসির শীর্ষ পর্যায়ের একাধিক কমান্ডার অতীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে নিহত হয়েছেন। তাদের মধ্যে সাবেক কুদস ফোর্স প্রধান কাসেম সোলাইমানিও রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

আর্জেন্টিনার জালে কেপ-ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

জুলাই শহীদদের স্মরণে আজ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

১০

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

১১

মধ্যপ্রাচ্য থেকে ‘শার্ল দ্য গল’ ফিরিয়ে নিল ফ্রান্স

১২

হেরেও বাজিগর, মেসির আর্জেন্টিনা শেষ ষোলোয় উঠলেও বিশ্বকাপে নতুন রূপকথা কেপ ভার্দে

১৩

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

১৫

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

১৬

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন 

১৭

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

১৮

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

১৯

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

২০
X