কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

রোজা রেখে নিজের বীরত্ব দেখালেন মুসলিম নারী

বীরত্ব দেখানো মুসলিম নারী। ছবি : সংগৃহীত
বীরত্ব দেখানো মুসলিম নারী। ছবি : সংগৃহীত

রোজা থেকে নিজের বীরত্ব দেখিয়েছেন এক মুসলিম নারী। অংশ নিয়েছেন বিশ্বের সবচেয়ে কঠিন শক্তির খেলায়। এমনকি শেষ করেছেন প্রতিযোগিতার ধাপগুলোও। অবিশ্বাস্য হলেও রোজার মধ্যেই সমাপ্ত করেছেন চ্যালেঞ্জিং সব পর্ব। শনিবার (৩০ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোজা থেকে নিজের বীরত্ব দেখানো ওই মুসলিম নারীর নাম ফাতেমা এলগাজার। তিনি মিসরীয় ভার উত্তোলক। বিশ্বের সবচেয়ে কঠিন শক্তির খেলায় অংশ নিয়ে তিনি কেবল শারীরিক শক্তি দেখাননি, নিজের মানসিক সক্ষমতারও প্রমাণ দিয়েছেন। রোজা থেকে তিনি ওয়ার্ল্ড স্ট্রংম্যান চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করেছেন।

দুবাইয়ের আমিরাত স্পোর্টস হোটেলে বৃহস্পতিবার এ প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের হেভিওয়েট অ্যাথলেটরা। তারা সেখানে নিজেদের সুপার পাওয়ারও দেখিয়েছেন।

ফাতেমা নারী বিভাগের আন্ডার ৭৫ কেজিতে অংশ নেন। তার বিরুদ্ধে ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকার ভার উত্তোলকরা অংশ নিয়েছেন। প্রতিযোগীতার নারীদের পুরুষ প্রতিযোগিদের মতো তিনটি ধাপে অংশ নিতে হয়। এর মধ্যে প্রথম ধাপে ৬০ কেজি ওজনের লগ উঁচু করতে হয়। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী এজন্য তিনবার সুযোগ পান প্রতিযোগীরা।

এছাড়া তাদের ১৪০ কেজির এক্সেল তোলা ও এক হাতে শরীর সোজা রেখে ৩৫ কেজি ওজনের ডাম্বল তোলা এবং ৭০ কেজির পাথর ১১০ সেন্টিমিটার তুলতে হয়। সবটির জন্য একজন প্রতিযোগী তিনবার করে সুযোগ পান। এছাড়া প্রথম ধাপ শেষ করার জন্য সময় দেওয়া হয় মাত্র দুই মিনিট।

প্রতিযোগিতায় দ্বিতীয় ধাপে ৮০ কেজির বালুর ব্যাগ ১৫ মিটার বহন, ২০০ কেজির বোঝা কাঁধে নিয়ে ১৫ মিটার দৌড় এবং এবং ১৫০ কেজির ওজন নিয়ে ১৫ মিটার হাঁটতে হয়। আর সবটি করার জন্য সময় থাকে মাত্র এক মিনিট। তবে ফাতেমা এগুলো শেষ করেছেন মাত্র ৪০ সেকেন্ডে। এছাড়া প্রতিযোগিতার তৃতীয় ধাপ ছিল রোয়িং মেশিনে ৫০০ বার লিভার টানার শর্ত।

মুসলিম এ ভার উত্তোলক প্রতিযোগিতায় অংশ নিয়ে কেবল নিজের দৃঢ়তা দেখাননি, বরং তিনি দেখিয়ে দিয়েছেন যে মুসলিমরা রমজানের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম সাধনার পরও এমন শক্তির খেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে।

রোজা থেকে এমন চ্যালেঞ্জিং সব পর্ব অতিক্রম করার সময় বিরতিতে খালিজ টাইমসের সঙ্গে কথা বলেছেন ফাতেমা এলগাজার। তবে এ সময়ে তার সামান্যতম শ্বাসপ্রশ্বাসের সমস্যাও দেখা দেয়নি। তিনি জানান, তিনি প্রতিযোগিতার জন্য নিবিড়ভাবে অনুশীলন করেছেন। এছাড়া রমজানের প্রথম দিন থেকে রোজা থাকছেন তিনি।

ফাতেমা জানান, প্রথম সপ্তাহে অনুশীলনের সময় আমার জন্য কষ্টসাধ্য বিষয় ছিল। আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুশীলন করতে হতো। এরপর আমি রুটিন করে নেয় এবং আমার শরীরও খাপ খাইয়ে নেয়। ফলে আমি আগের চেয়ে বেশি শক্ত বোধ করি। মানসিক ফোকাস ঠিক রাখতে রোজা আমাকে সহযোগিতা করেছে।

খালিজ টাইমস জানিয়েছে, দুবাইয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে ফাতেমা মিসরের শক্তিশালী নারীর মুকুট অর্জন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১০

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১১

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১২

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৩

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৪

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৫

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৬

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৭

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

মমতাজের জামিন বহাল

১৯

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

২০
X