শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

তালাকপ্রাপ্ত হলেও মুসলিম নারীরা ভরণপোষণ পাবে: ভারতের সুপ্রিম কোর্ট

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

তালাকপ্রাপ্ত বা বিবাহবিচ্ছেদ হলেও মুসলিম নারীরা ভরণপোষণ পাওয়ার যোগ্য। বুধবার (১০ জুলাই) বিচারপতি বি ভি নাগারত্ন ও বিচারপতি অগাস্টাইন জর্জ মাসিহর বেঞ্চ এ রায় সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

এখন ভারতীয় আইনে তালাকপ্রাপ্ত মুসলিম নারীরা আদালতে ভরণপোষণের দাবি জানাতে পারবেন।

জানা গেছে, এক মুসলিম ব্যক্তি তালাক দেওয়ার পর স্ত্রীকে ভরণপোষণ দিতে চাননি। পারিবারিক আদালত তাকে মাসিক ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। নির্দেশ চ্যালেঞ্জ করে উচ্চ-আদালতে আবেদন করা হলে সেখান থেকে নির্দেশনা আসে যে, তালাক দেওয়া সাবেক স্ত্রীকে মাসে ১০ হাজার টাকা করে ভরণপোষণের জন্য দিতে দিতে হবে এবং পারিবারিক আদালতকে ৬ মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করার নির্দেশ দেয়। উচ্চ আদালতও একই রায় দিলে ওই ব্যক্তি চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন জমা দেন সুপ্রিম কোর্টে। কিন্তু শীর্ষ আদালত সেই পিটিশনকে খারিজ করে দিয়েছে।

এই ঘটনা ঘটার পরপরই বিচারপতিরা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, সকল ধর্মের বিবাহবিচ্ছেদ হওয়া নারীরা ভরণপোষণের দাবি জানাতে পারেন।

আদালত জানিয়ে দেয়, বিবাহবিচ্ছেদ হওয়া নারীদের অধিকার রক্ষা আইন, ১৯৮৬ অনুসারে মুসলিম নারীদের ধর্মনিরপেক্ষতার চোখে আলাদা করে দেখা যায় না। বেঞ্চ ব্যাখ্যা দিয়ে বলেছে, ভারতীয় দণ্ডবিধির ১২৫ নম্বর ধারায় যদি কোনো মুসলিম নারীর বিবাহবিচ্ছেদ হয়ে থাকে তাহলে তিনি ভরণপোষণ পাওয়া অধিকার পাবেন। মুসলিম নারী (বিবাহ অধিকার রক্ষা) আইন, ২০১৯-এ এর বন্দোবস্ত আছে।

বিচারপতি নাগারত্ন বলেন, 'কিছু স্বামী রয়েছেন যে, তারা বুঝতেই পারেন না যে তাদের স্ত্রী, যে পরিবারের দেখাশোনা করেন, তিনি মানসিক ও অন্যান্য দিক থেকে স্বামীর ওপরে নির্ভরশীল। সময়ের প্রয়োজনে বর্তমানে ভারতীয় পুরুষদের স্ত্রীদের ভূমিকা তাদের আত্মত্যাগকে স্বীকার করার সময় এসেছে।'

সূত্র: ইকোনমিক টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১০

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১১

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১২

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৩

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৪

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৫

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৬

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৭

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৮

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০
X