কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে মসজিদে হামলা, সন্দেহের তীর প্রতিবেশী দেশের দিকে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের ইসলামাবাদে মসজিদে আত্মঘাতী হামলার ঘটনায় চারজন সহযোগীকে গ্রেপ্তারের দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। শুক্রবারের ওই হামলায় অন্তত ৩২ জন নিহত এবং প্রায় ১৭০ জন আহত হন।

শনিবার রাজধানীতে হাজারো মানুষ নিহতদের জানাজা ও দাফনে অংশ নেন। এদিকে নিরাপত্তা বাহিনী দেশজুড়ে তল্লাশি ও অভিযান জোরদার করেছে। খবর আলজাজিরার।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তদন্তে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেশোয়ার ও নওশেরা এলাকায় অভিযান চালিয়ে আত্মঘাতী হামলাকারীর চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হামলার পেছনে থাকা আফগান দায়েশ সংশ্লিষ্ট এক পরিকল্পনাকারীকেও আটক করা হয়েছে বলে দাবি করা হয়।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, হামলার পরিকল্পনা, প্রশিক্ষণ ও উগ্রবাদী মতাদর্শের প্রচার আফগানিস্তানে সম্পন্ন হয়। তাদের অভিযোগ, আফগান তালেবানের ছত্রচ্ছায়ায় উগ্রপন্থী গোষ্ঠীগুলো এখনো আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি।

এর আগে পুলিশ জানায়, হামলাকারীর কথিত আস্তানায় অভিযানে দুই ভাই ও এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত এখনও চলমান রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X