কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ এএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

হামলায় বিধ্বস্ত একটি ভবন। পুরোনো ছবি
হামলায় বিধ্বস্ত একটি ভবন। পুরোনো ছবি

পাকিস্তানে সম্প্রতি একাধিক আত্মঘাতী হামলার পর আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় ক্যাম্প ও আস্তানা লক্ষ্যবস্তু করা হয়েছে। সেগুলো সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলোর ব্যবহৃত ঘাঁটি ছিল।

রোববার আলজাজিরার খবরে বলা হয়, ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে বহু মুসল্লি নিহত হওয়ার ঘটনার পর এই অভিযান চালানো হয়। তবে আফগানিস্তানের তালেবান সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। আফগান সূত্র জানিয়েছে, রোববার সীমান্তবর্তী দুটি প্রদেশে হামলা হয়েছে। কারা হামলা করেছে সে সম্পর্কে বেশি কিছু জানা সম্ভব হয়নি।

সূত্রগুলোর দাবি, পাকতিকা প্রদেশে একটি ড্রোন হামলায় একটি ধর্মীয় বিদ্যালয় লক্ষ্যবস্তু হয়। এছাড়া নানগারহার প্রদেশেও হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানায়, দেশটির সামরিক বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থান বাছাই করে অভিযান পরিচালনা করেছে।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তান তালেবান বা টিটিপি এবং তাদের সহযোগীদের সাতটি ক্যাম্প ও আস্তানায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি সীমান্ত অঞ্চলে ইসলামিক স্টেট গোষ্ঠীর একটি সহযোগী সংগঠনকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

মন্ত্রণালয় দাবি করেছে, ইসলামাবাদসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তানভিত্তিক নেতৃত্ব ও হ্যান্ডলারদের নির্দেশে পরিচালিত হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত প্রমাণ তাদের হাতে রয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১০

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১১

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১২

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৩

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৪

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৫

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৬

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৭

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৮

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৯

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

২০
X