কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান অসিম মুনির সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বুরগেনস্টকে অনুষ্ঠিতব্য ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে তারা সেখানে যাচ্ছেন। রোববার সকালে আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আলোচনায় কাতারও অংশ নেওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্জিত সমঝোতাগুলোর বাস্তবায়নে সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে পাকিস্তান।

এদিকে লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার জেরে কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের এই সিধান্তে আন্তর্জাতিক চাপের মুখে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং ইসরায়েলি গণমাধ্যম ‘চ্যানেল ১২ নিউজ’-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (২০ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া জানায়, ওয়াশিংটনের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করে ইসরায়েল দক্ষিণ লেবাননে নির্বিচারে হামলা চালিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এই সাম্প্রতিক হামলায় লেবাননে অন্তত ৮৩ জন নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়া হিসেবেই ইরান মাত্র তিন দিন আগে খুলে দেওয়া হরমুজ প্রণালি পুনরায় বন্ধের কঠোর সিদ্ধান্ত নেয়। সামরিক কমান্ডের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এটি তেহরানের পক্ষ থেকে নেওয়া ‘প্রথম পদক্ষেপ’। ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১০

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১১

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১২

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৩

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১৫

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৬

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৭

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৮

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৯

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

২০
X