বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১১:৩৯ এএম
আপডেট : ৩০ জুন ২০২৬, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি (ইনডাস ওয়াটারস ট্রিটি) ঘিরে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান কড়া বার্তা দিয়েছে। দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, পাকিস্তানের পানির ন্যায্য হিস্যা কেড়ে নেওয়ার চেষ্টা হলে তার কঠোর জবাব দেওয়া হবে।

মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এক সংবাদ সম্মেলনে মুসাদিক মালিক অভিযোগ করেন, ভারত পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি ও অর্থনীতির সঙ্গে এই পানি সরাসরি জড়িত এবং পাকিস্তান তার পানির অধিকার রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের পানির হিস্যায় কেউ হাত দিলে সেই হাত কেটে দেওয়া হবে।

এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার বলেন, ইনডাস ওয়াটারস ট্রিটি এখনো আইনগতভাবে কার্যকর রয়েছে এবং এটি একতরফাভাবে স্থগিত, বাতিল বা সংশোধন করা সম্ভব নয়। তাঁর দাবি, আন্তর্জাতিক অঙ্গনেও পাকিস্তানের এই অবস্থান সমর্থন পাচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান অসিম মুনির একাধিকবার বলেছেন, পানি আমাদের জীবনরেখা এবং এটি আমাদের ‘রেড লাইন’।

২০২৫ সালে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর সিন্ধু পানিচুক্তির কার্যকারিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ওই হামলায় ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দা নিহত হন। এরপর থেকেই দুই দেশের মধ্যে পানিবণ্টন ইস্যুতে উত্তেজনা আরও বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X