কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিটেনে তরুণীকে ধর্ষণ করলেন রাজনৈতিক আশ্রয়প্রার্থী যুবক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের কয়েক দিনের মধ্যেই এক তরুণীকে ধর্ষণের দায়ে যুক্তরাজ্যে সাত বছরের কারাদণ্ড পেয়েছেন এক আশ্রয়প্রার্থী। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মেহমেত ওগুর (২৭)। তিনি স্ট্যাফোর্ডশায়ারের ট্যামওর্থ শহরের একটি পার্কে ১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করেন। খবর বিবিসির।

স্ট্যাফোর্ড ক্রাউন কোর্টে শুনানিতে জানানো হয়, গত বছরের জানুয়ারিতে ওই তরুণীর সঙ্গে একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপে পরিচয়ের পর দেখা করতে যান ওগুর। ট্যামওর্থ শহরকেন্দ্রের কাছে নিরিবিলি একটি পার্কে দেখা হওয়ার সময় প্রথমে সম্মতিতে আলিঙ্গন ও চুম্বনের ঘটনা ঘটে। এরপর হঠাৎ করেই তরুণীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন তিনি।

আদালতে বলা হয়, হামলার সময় তরুণী বারবার তাকে থামতে অনুরোধ করেন এবং নিজেকে মুক্ত করার চেষ্টা করেন। চিৎকার শুনেও ওগুর হামলা চালিয়ে যান।

সোমবার বিবিসির প্রতিবেদনে ঘটনার বর্ণনা দেওয়া হয়। তাতে ভুক্তভোগীকে পাঠানো একাধিক বার্তাও আদালতে উপস্থাপনের তথ্য জানা যায়। এক বার্তায় ধর্ষক লেখেন, ‘আমি সত্যিই দুঃখিত। আমি এটা করতে চাইনি, কিন্তু নিজেকে থামাতে পারিনি।’ আরেকটি বার্তায় লেখা ছিল, ‘তোমার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করার জন্য আমি দুঃখিত।’

ওগুর নিজেকে নির্দোষ দাবি করে বলেন, গুগল ট্রান্সলেটের কারণে বার্তাগুলোর অর্থ বদলে গেছে। তবে আদালত তার এই বক্তব্য গ্রহণ করেননি। গত গ্রীষ্মে জুরি বোর্ড তাকে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করে।

আদালতে আরও জানানো হয়, ওগুর তুরস্কের কুর্দি সম্প্রদায়ের একজন সদস্য এবং ধর্ষণের কয়েক সপ্তাহ আগে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করেন। ঘটনার সময় তিনি ট্যামওর্থের একটি হোটেলে বসবাস করছিলেন।

রায় ঘোষণার সময় বিচারক জন এডওয়ার্ডস বলেন, যুক্তরাজ্যে তার ভবিষ্যৎ অবস্থান নিয়ে সিদ্ধান্ত অন্য কর্তৃপক্ষ নেবে, আদালত নয়।

সাজা ঘোষণার আগে আদালতে পাঠ করা এক বিবৃতিতে ভুক্তভোগী তরুণী বলেন, এই হামলা তাকে পুরোপুরি বদলে দিয়েছে। তার ভাষায়, ‘আমি জানি না, আমি কখনোই এটা কাটিয়ে উঠতে পারব কি না। সে আমাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রায় এক বছর হয়ে গেছে, কিন্তু এখনো মনে হয় ঘটনাটা গতকালই ঘটেছে।’

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X