কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে পুলিশের টহল। ছবি : সংগৃহীত
লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে পুলিশের টহল। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার আশঙ্কা বেড়ে যাওয়ায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে লন্ডনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। স্থানীয় সময় শুক্রবার এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস নাগরিকদের জনসমাগমস্থলে সতর্ক থাকার পরামর্শ দেয়। খবর আল-জাজিরার।

সতর্ক বার্তায় জনসমাগমস্থল বিশেষ করে স্কুল, গির্জা, পর্যটন এলাকা এবং পরিবহন কেন্দ্রগুলো এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যাতায়াতের সময় ও পথ পরিবর্তন করে চলা এবং নিজের অবস্থানের তথ্য আড়াল রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

এ সতর্কতা জারি করা হয় যুক্তরাজ্য সরকার সন্ত্রাসী হুমকির মাত্রা বাড়িয়ে ‘সিভিয়ার’ করার পর। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এম-আই-ফাইভ জানায়, জয়েন্ট টেররিজম অ্যানালাইসিস সেন্টার হুমকি স্তর ‘সাবস্ট্যানশিয়াল’ থেকে বাড়িয়ে ‘সিভিয়ার’ করেছে।

এটি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা স্তর, যা নির্দেশ করে যে আগামী ছয় মাসের মধ্যে হামলার সম্ভাবনা খুবই বেশি।

গোয়েন্দা সংস্থাটি জানায়, যুক্তরাজ্যে কিছু সময় ধরে সন্ত্রাসী হুমকি ধীরে ধীরে বাড়ছিল। লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় বুধবার দুই ইহুদি ব্যক্তির ওপর ছুরিকাঘাতের ঘটনার পর পরিস্থিতি নতুন করে গুরুত্ব পেয়েছে, যদিও শুধু ওই ঘটনার কারণেই হুমকি স্তর বাড়ানো হয়নি বলে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১০

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১১

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১২

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৩

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৪

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৫

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৬

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৭

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৮

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১৯

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

২০
X