

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ভোট দিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে হাজির হয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা বেগম।
শুক্রবার (৩ জুলাই) সকাল থেকেই এফডিসিতে ভোটার শিল্পীদের উপস্থিতি লক্ষ করা যায়। সেই ধারাবাহিকতায় ভোট দিতে এফডিসিতে আসেন প্রবীণ এই অভিনেত্রী। এ সময় সহশিল্পী ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সকাল সাড়ে ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, যাতে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী আনোয়ারা বেগমের ভোট দিতে উপস্থিত হওয়ায় নির্বাচনমুখর পরিবেশে আরও উৎসবের আমেজ যোগ হয়েছে। প্রবীণ ও নবীন শিল্পীদের অংশগ্রহণে এফডিসি এখন সরগরম।