কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৯:১৫ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ওপর হামলা নিয়ে যা বললেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সভায় বন্দুক হামলা হয়েছে। এতে রক্তাক্ত হয়েছেন তিনি। ট্রাম্পের ওপর বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বলেন, আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। রোববার (১৪ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামলার প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, এই ধরনের সহিংসতার কোনো স্থান আমেরিকাতে নেই। এটি জঘন্য হামলা।

তিনি বলেন, আমরা এমন ঘটনা ঘটতে দিতে পারি না। আমরা এমন হতে পারি না, আমরা এটিকে ক্ষমা করতে পারি না।

বাইডেন বলেন, আমি নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে সমস্ত তথ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সিগুলো বন্দুক হামলার ঘটনায় তদন্তে কাজ করছে।

তিনি বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। ট্রাম্প বর্তমানে ডাক্তারের কাছে রয়েছেন। আশা করি সুস্থ হয়ে উঠবেন।

এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের নির্বাচনী সভায় বন্দুক হামলা হয়। এতে আহত হন ট্রাম্প। এ ঘটনায় হামলাকারীসহ ২ জন নিহত হন। এ ছাড়া অপর এক আরেকজন গুরুতর আহত হন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার পরপরই তাকে দ্রুত পাশে থাকা একটি গাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার প্রচার শিবির জানিয়েছে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১০

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

১১

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

১৩

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১৪

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

১৫

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

১৬

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

১৭

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১৮

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

১৯

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

২০
X