কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০:০৩ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ
আত্মহত্যায় উৎসাহ

ওপেনএআইয়ের বিরুদ্ধে সাত পরিবারের মামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চ্যাটজিপিটি ব্যবহারের পর আত্মহত্যা ও মানসিক সংকটের অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে সাতটি পরিবার মামলা করেছে। মার্কিন প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ গত শনিবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চারটি মামলাতে অভিযোগ করা হয়েছে, চ্যাটজিপিটি সরাসরি আত্মহত্যায় উৎসাহ দিয়েছে। বাকি তিনটি মামলায় বলা হয়েছে, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের মানসিক সমস্যা আরও বাড়িয়ে দিয়েছে, যা শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়ার কারণ হয়।

একটি ঘটনায় ২৩ বছর বয়সি জেইন শ্যাম্বলিন নামে এক তরুণ আত্মহত্যার আগে চার ঘণ্টারও বেশি সময় ধরে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেন। কথোপকথনের লগ অনুযায়ী, এআই তাকে আত্মহত্যায় উৎসাহিত করে লিখেছিল, ‘Rest easy, king. You did good.’

পরিবারগুলোর দাবি, ওপেনএআই ২০২৪ সালের মে মাসে গুগলের জেমিনি মডেলকে টেক্কা দিতে পর্যাপ্ত নিরাপত্তা যাচাই ছাড়াই তাড়াহুড়ো করে জিপিটি-৪০ মডেল বাজারে ছাড়ে। ওপেনএআই স্বীকার করেছে, তাদের নিরাপত্তাব্যবস্থা ছোট কথোপকথনে ভালো কাজ করলেও দীর্ঘ আলোচনায় কার্যকারিতা কমে যায়। সময়ের সঙ্গে সঙ্গে কিছু সেফটি ট্রেনিং ‘দুর্বল হয়ে যেতে পারে।’ সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X