কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে রাজি নন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই মুহূর্তে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের কোনো চুক্তি করতে তিনি প্রস্তুত নন।

শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান চুক্তি করতে আগ্রহ দেখালেও বর্তমান শর্তগুলো তার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে না।

তিনি বলেন, ভবিষ্যতে কোনো চুক্তি হলে তা খুবই শক্ত ও স্পষ্ট শর্তের ভিত্তিতে হতে হবে। তবে তিনি কী ধরনের শর্ত চান, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিভিন্ন দেশের সহায়তা চাইছেন। কয়েকটি দেশ এতে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বলেও তিনি দাবি করেন, যদিও তাদের নাম প্রকাশ করেননি।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তিনি বলেন, খামেনি এখনো ভিডিওতে প্রকাশ্যে আসেননি। তবে তার মৃত্যুর খবরকে তিনি গুজব বলেও উল্লেখ করেন।

কালবেলা/এমএ/পিআর/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১০

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১১

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১২

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৩

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৪

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৫

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৬

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

১৭

প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার

১৮

‘জীবন তো একটাই’— নতুন ভিডিওতে যে বার্তা দিলেন কেয়া পায়েল

১৯

কুমিল্লায় খালের ওপর গড়ে ওঠা ৩৩ অবৈধ দোকান উচ্ছেদ

২০
X