কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

চুক্তি না হলে ইরানে আরও তীব্র হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরান শান্তিচুক্তিতে সম্মত না হলে দেশটিতে আরও উচ্চমাত্রার সামরিক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনবিসির।

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প বলেন, ইরান প্রস্তাবে রাজি হলে যুদ্ধ দ্রুত শেষ হবে এবং হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত করা হবে। তবে চুক্তি না হলে ‘আগের চেয়ে আরও বেশি তীব্রতায় বোমা হামলা শুরু হবে’ বলেও সতর্ক করেন তিনি।

এই মন্তব্যের আগে এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই মাসের যুদ্ধ শেষ করতে একটি সম্ভাব্য চুক্তির দিকে অগ্রগতি হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তেহরানের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে প্রতিক্রিয়া আশা করছে ওয়াশিংটন, যার ভিত্তিতে একটি সংক্ষিপ্ত চুক্তিপত্র তৈরি হতে পারে।

এদিকে সম্ভাব্য সমঝোতার খবরে বৈশ্বিক বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তেলের দাম কমেছে, পাশাপাশি যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ফিউচার, ইউরোপীয় শেয়ার এবং বৈশ্বিক বন্ড বাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।

অন্যদিকে পাকিস্তান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শেষের প্রস্তাব সামনে আসার সম্ভাবনা খুবই বেশি। একই সময়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪ দফা প্রস্তাব তারা পর্যালোচনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

না.গঞ্জে নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ১৩০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১২

বিএএফ শাহীন কলেজের ছাত্র সাজিদ হত্যা মামলার আসামি ইশতিয়াক গ্রেপ্তার

ফ্রান্সের বিপক্ষে কেন নরওয়ের শীর্ষ ১০ ফুটবলার খেলেননি

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত ও পাকিস্তান

দেশের প্রথিতযশা চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেন মারা গেছেন

চট্টগ্রামে শটগান ও ৫ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ২

ডুরার নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক জহিরুল

‘তুরাগ নদীতে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসছে খবরটি ভিত্তিহীন’

তিন দেশের ভ্রমণকারীদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা 

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

১০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইফাস্ট’ শুরু

১১

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের

১২

চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী

১৩

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা / ‘এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকি’

১৪

১৬ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক, আবেদন অনলাইনে

১৫

রাজধানীতে অভিযান, গ্রেপ্তার ৬৩

১৬

চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু  / সুরতহালে আঘাত বা নির্যাতনের আলামত মেলেনি : এসপি মাসুদ

১৭

ড্রয়ের পর হাতে লেখা ‘নোট’ রেখে ড্রেসিংরুম ছাড়ল ইরান

১৮

হাত দিয়ে টান দিতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, কাজ বন্ধ করল এলজিইডি

১৯

পাকিস্তানের শান্তি নষ্টের চেষ্টা করছে ভারত: শেহবাজ শরিফ 

২০
X