

মার্কিন সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সাদা-কালো, ঝাপসা ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি তাদের আগের এক পোস্টের সঙ্গে সম্পর্কযুক্ত। ওই পোস্টে ইরানে সামরিক হামলার দাবি করা হয়েছে।
শনিবার সেন্টকমের প্রকাশিত ভিডিওতে ‘Unclassified’ লেখা দেখা যায়। ফুটেজে বিস্ফোরণ ও ধোঁয়া উড়তে দেখা গেলেও নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তু স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি।
এর আগে মার্কিন সামরিক বাহিনী জানায়, হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে প্রকাশিত ভিডিও থেকে হামলার স্থান বা ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আর আলজাজিরার খবরে বলা হয়, ইরানের বাহিনীও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছে। তবে ঠিক কোথায় কোথায় হামলা হয়েছে তাও স্পষ্ট নয়।