মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

উপকূলের আরও কাছে সুপার টাইফুন, এলাকাবাসীকে দ্রুত সরে যাওয়ার আহ্বান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’ আঘাত হানার আশঙ্কায় জরুরি ভিত্তিতে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, টাইফুনটি উপকূলের আরও কাছে চলে এসেছে। দ্রুত এর গতি বদলাচ্ছে। রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।

মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, সোমবার ভোরে টাইফুনটি স্থলভাগে আঘাত হানতে পারে। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ২৫৭ কিলোমিটার (১৬০ মাইল) বেগে বাতাস বইতে পারে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এটি অত্যন্ত বিপজ্জনক ঝড় এবং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি, ভারী বৃষ্টিতে উল্লেখযোগ্য বন্যা ও প্রায় ১১ মিটার (৩৫ ফুট) উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দুপুরের মধ্যে বাভি সরাসরি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ অতিক্রম করবে। তবে ঝড়ের কেন্দ্র পৌঁছানোর ৮ থেকে ১০ ঘণ্টা আগে ও পরে প্রবল ঝড়ো হাওয়া এবং ধ্বংসাত্মক আবহাওয়া বিরাজ করতে পারে।

মার্কিন জাতীয় আবহাওয়া সংস্থা জনগণকে সতর্ক করে বলেছে, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ পেলে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে। বিশেষ করে যেসব বাড়ি প্রবল বাতাস বা বন্যার ঝুঁকিতে রয়েছে, তাদের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। ঝড় চলাকালে বাইরে বের হওয়া প্রাণঘাতী হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

প্রায় ১ লাখ ৭০ হাজার জনসংখ্যার পর্যটননির্ভর দ্বীপ গুয়ামে স্কুলগুলোতে পাঁচটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে সর্বোচ্চ ১,৭০০ জন আশ্রয় নিতে পারবেন এবং এগুলো মূলত ঝুঁকিপূর্ণ ও অসহায় মানুষের জন্য নির্ধারিত। স্থানীয় সিভিল ডিফেন্স জানিয়েছে, রোববার দুপুরের মধ্যেই একটি আশ্রয়কেন্দ্র পূর্ণ হয়ে যাওয়ায় মানুষকে অন্য কেন্দ্রে পাঠানো হচ্ছে।

অপরদিকে মার্কিন নৌবাহিনীর অধীন জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার বাভিকে সুপার টাইফুন হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দ্বীপপুঞ্জে আঘাত হানার সময় ঝড়টির স্থায়ী বাতাসের গতি ১৫০ নট (১৭৩ মাইল/ঘণ্টা) এবং দমকা হাওয়ার গতি ১৮০ নট (২০৭ মাইল/ঘণ্টা) পর্যন্ত পৌঁছাতে পারে।

পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটি ঘূর্ণিঝড়প্রবণ হলেও সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে আরও শক্তিশালী টাইফুনের ঘটনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া কর্তৃপক্ষের মতে, সুপার টাইফুনের ধ্বংসাত্মক শক্তি ক্যাটাগরি-৪ বা ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১০

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১১

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১২

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৩

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৪

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৫

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১৬

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১৭

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

২০
X