বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

মোদি-অমিতের সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক!

মোদি-অমিতের সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর ৮৮ মিনিটের বৈঠক ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৈঠকের সময়সীমা এত দীর্ঘ হবে, তা কেউ-ই আশা করেননি। সে কারণেই এ নিয়ে সবার আগ্রহ চরমে পৌঁছায়। গতকাল বুধবার শীতকালীন সংসদ অধিবেশন চলার সময়ে এর করিডোরেও এ নিয়ে আলোচনা হয়েছে। খবর এনডিটিভির।

নিয়ম অনুসারে, তথ্য কমিশন, নির্বাচন কমিশন এবং ভিজিল্যান্স বিভাগের গুরুত্বপূর্ণ শীর্ষ পদে নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী, তার মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা সিদ্ধান্ত নিয়ে থাকেন।

এবার প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতার সঙ্গে বৈঠকে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্র জানায়, রাহুল গান্ধী দুপুর ১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান এবং বৈঠক শুরু হয় ১টা বেজে ৭ মিনিটে। ঘড়ির কাঁটা যত এগিয়েছে, ততই সংসদ সদস্যদের মধ্যে জল্পনা শুরু হয়, এত দীর্ঘ বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে?

পরে জানা যায়, শুধু মুখ্য তথ্য কমিশনারের নিয়োগ নিয়েই ছিল না, বরং আটজন তথ্য কমিশনার এবং এক ভিজিল্যান্স কমিশনারের নিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। সূত্রমতে, রাহুল গান্ধী সব নিয়োগের বিষয়ে তার আপত্তি জানিয়েছেন এবং লিখিতভাবে তা জমা দিয়েছেন।

এ ধরনের বৈঠকে বিরোধী দলনেতাদের পক্ষ থেকে আপত্তি আসা স্বাভাবিক। সূত্র জানিয়েছে, এর আগে মল্লিকার্জুন খাড়গে বা রাহুল গান্ধী বিরোধী দলের প্রতিনিধি হিসেবে যে বৈঠকগুলোতে অংশ নিয়েছেন, তারা আপত্তি তুলেছেন। তবে এবার অনেক সময় লেগেছে। বর্তমানে কেন্দ্রীয় তথ্য কমিশনে মুখ্য তথ্য কমিশনারের পদসহ আটটি শূন্যপদ রয়েছে। এই কমিশনাররাই আবেদনকারীদের অভিযোগ এবং আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেন এবং তথ্য প্রকাশে কাজ করেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১০

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১১

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১২

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৩

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৪

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৫

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৬

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৭

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৮

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

২০
X