বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

চীনকে রুখতে একজোট হচ্ছে জি৭ ও মিত্ররা

বিরল খনিজ
চীনকে রুখতে একজোট হচ্ছে জি৭ ও মিত্ররা

চীনের বিরল খনিজের ওপর আধিপত্য কমাতে করণীয় নিয়ে গত সোমবার ওয়াশিংটনে বৈঠক করেছেন জি৭ ও তাদের মিত্র দেশগুলোর অর্থমন্ত্রীরা। বৈঠকে বিকল্প উৎস গড়ে তোলার জন্য ন্যূনতম মূল্য নির্ধারণ (ফ্লোর প্রাইস), নতুন অংশীদারত্ব তৈরিসহ নানা উদ্যোগ নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন তারা। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের আহ্বানে অনুষ্ঠিত এ বৈঠকে জি৭ সদস্য জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীদের পাশাপাশি অস্ট্রেলিয়া, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও ভারতের কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ইউএস এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক ও জেপি মরগানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তবে বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি দেওয়া হয়নি।

তবে ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, এ বৈঠকে গুরুত্বপূর্ণ খনিজ, বিশেষ করে বিরল খনিজ উপাদানের সরবরাহ শৃঙ্খল নিরাপদ ও বৈচিত্র্যময় করার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে চীনের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে ঝুঁকি কমানো (ডি-রিস্কিং) নীতিতে এগোনোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।

অন্যদিকে, জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামা সাংবাদিকদের বলেছেন, বিরল খনিজের ক্ষেত্রে চীনের ওপর নির্ভরতা দ্রুত কমানোর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তৃত ঐকমত্য হয়েছে। তিনি আরও জানিয়েছেন, চীনের বাইরে বিরল খনিজের সরবরাহ বাড়াতে জি৭ ও সমমনা দেশগুলোর জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নীতি, কর্ম প্রক্রিয়া তুলে ধরা হয়েছে।

আবার জার্মানির অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইল জানিয়েছেন, বৈঠকে বিরল খনিজের ন্যূনতম মূল্য নির্ধারণ এবং সরবরাহ বাড়াতে অংশীদারত্বের বিষয়টি আলোচনায় এসেছে। তবে তিনি আরও বলেছেন, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে এবং বহু বিষয় অমীমাংসিত। এ বছর জি৭-এর ফ্রান্সের সভাপতিত্বে বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ কাঁচামালের সরবরাহ একটি কেন্দ্রীয় আলোচ্য বিষয় হবে বলেও জানান তিনি।

রয়টার্সের সংবাদ উল্লেখ করা হয়েছে, এই বৈঠকে অংশ নেওয়া দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিলিয়ে বিশ্বে গুরুত্বপূর্ণ খনিজের মোট চাহিদার প্রায় ৬০ শতাংশের প্রতিনিধিত্ব করে। তবে সরবরাহ শৃঙ্খলে চীনের আধিপত্য স্পষ্ট।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X