বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

বন্দর চুক্তি বাতিল করায় চীন-পানামা উত্তেজনা

দুই দেশের পতাকা। ছবি: সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চাপের মুখে পানামার সর্বোচ্চ আদালত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পানামা খালের দুটি বন্দরের পরিচালনার দায়িত্বে থাকা সিকে হাচিসনের সঙ্গে করা চুক্তি বাতিল করেছে। পানামা সরকারের এমন সিদ্ধান্তে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়া শুরু করা হয়েছে। গতকাল বুধবার চীনের হংকংভিত্তিক প্রতিষ্ঠান সিকে হাচিসন এসব তথ্য জানিয়েছে।

বুধবার দেওয়া এক বিবৃতিতে সিকে হাচিসন জানিয়েছে, তারা পানামার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পথে যাচ্ছে। একই দিনে চীনা সরকারের হংকং ও ম্যাকাওবিষয়ক দপ্তর পানামার রায়কে অযৌক্তিক, লজ্জাজনক ও করুণ বলে আখ্যা দিয়েছে। এর আগে ওই দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, পানামার আদালত তথ্য উপেক্ষা করেছে, বিশ্বাস ভঙ্গ করেছে এবং হংকং, চীনের প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

দপ্তরটি আরও দাবি করেছে, ন্যায্য ও সুবিচারভিত্তিক আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থা রক্ষায় চীনের পর্যাপ্ত সক্ষমতা ও উপায় রয়েছে। এতে সতর্ক করে বলা হয়, যদি পানামা এই রায় কার্যকরে অগ্রসর হয়, তাহলে তাকে রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই বড় মূল্য দিতে হবে।

এদিকে গত সপ্তাহে পানামার সুপ্রিম কোর্ট সিকে হাচিসনের সহযোগী প্রতিষ্ঠান পানামা পোর্টস কোম্পানির সঙ্গে করা চুক্তি বাতিল করেছে। যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে চীনের বিবৃতিতে বলা হয়, একটি দেশ ধমক ও চাপের কৌশল ব্যবহার করে অন্য দেশগুলোকে নিজেদের ইচ্ছার কাছে নত হতে বাধ্য করছে এবং পানামা স্বেচ্ছায় আধিপত্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করেছে।

পানামা খাল দিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৪০ শতাংশ কনটেইনার পরিবহন এবং বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পরিচালিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

১০

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

১১

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১২

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

১৩

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

১৪

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১৫

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা

১৬

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১৭

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১৮

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১৯

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

২০
X