কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

এক ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ছবি: সংগৃহীত
এক ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণাঞ্চলে ব্যাপক অভিযান চালিয়ে অন্তত ৪৮ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২৫ জুলাই) ফিলিস্তিনি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের সরকারি ‘ভয়েস অব প্যালেস্টাইন’ রেডিওর খবরে বলা হয়, নাবলুসের পশ্চিমে তেল শহরে চলমান অভিযানে ৪০ জনের বেশি তরুণ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য এলাকা থেকে আরও আটজনকে আটক করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনারা শহরের একটি বাড়ি দখল করে সেটিকে অস্থায়ী জিজ্ঞাসাবাদ কেন্দ্রে পরিণত করেছে। একই সঙ্গে শহরটিকে চারদিক থেকে ঘিরে রেখে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে।

শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ পশ্চিম তীরের বিভিন্ন ফিলিস্তিনি গ্রামে ‘বৃহৎ পরিসরের সামরিক অভিযান’ চালানোর নির্দেশ দেন। অবৈধ হাভাত গিলাদ বসতির কাছে এক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত এবং তিনজন আহত হওয়ার পর এই নির্দেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, অভিযানের পর নাবলুস গভর্নরেটের কয়েকটি ফিলিস্তিনি এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়ে বাড়িঘর ও অন্যান্য সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার তেল শহরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় চার ফিলিস্তিনি নিহত হন।

এদিকে, ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ভোরের আগে জেনিন শহরসহ গভর্নরেটের বিভিন্ন শহর ও গ্রামে ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X