বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্র ছাড়া ইরানে হামলার কথা ভাবছে ইসরায়েল

ইরানে দমন-পীড়ন বাড়ছে
যুক্তরাষ্ট্র ছাড়া ইরানে হামলার কথা ভাবছে ইসরায়েল

ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি তেল আবিবের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। তারা স্পষ্ট করে বলেছেন, প্রয়োজনে ইসরায়েল এককভাবেও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলের নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও উৎপাদন অবকাঠামো ভেঙে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনার কথা গত কয়েক সপ্তাহে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এসব আলোচনায় সামরিক কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দুর্বল করার সম্ভাব্য সামরিক কৌশল তুলে ধরেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্রে হামলার পরিকল্পনাও রয়েছে।

একটি সূত্র বলেছে, ‘আমরা আমেরিকানদের জানিয়েছি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে ইরান যদি আমাদের নির্ধারিত চূড়ান্ত সীমা অতিক্রম করে, তাহলে আমরা একাই হামলা চালাব।’ তবে তিনি যোগ করেন, এখনো ইরান সেই সীমা অতিক্রম করেনি। তবু ইরানের ভেতরের পরিস্থিতি ইসরায়েল নিয়মিত নজরে রাখছে।

ইসরায়েলি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, তারা স্বাধীনভাবে পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে। তারা কোনোভাবেই ইরানকে এমন মাত্রায় কৌশলগত অস্ত্র পুনর্গঠনের সুযোগ দেবে না, যা ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে।

এক প্রতিরক্ষা কর্মকর্তা বর্তমান পরিস্থিতিকে ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এ সময় ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোয় বড় ধরনের আঘাত হানা সম্ভব।

এমন সময়ে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্টতার অভিযোগে দমন-পীড়ন বাড়ছে। এর মধ্যে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে গত মাসে সরকারবিরোধী বিক্ষোভের সময় ‘দেশের রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার’ চেষ্টা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ‘সুবিধার্থে’ কাজ করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে তিনজন বিশিষ্ট রাজনীতিবিদও রয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইরানের সংস্কার ফ্রন্টের প্রধান আজার মানসুরি, প্রাক্তন কূটনীতিক মোহসেন আমিনজাদেহ এবং প্রাক্তন সংসদ সদস্য ইব্রাহিম আসগারজাদেহ। চতুর্থজনের নাম প্রকাশ করা হয়নি। এর মধ্যে দেশটির নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে আরও সাড়ে সাত বছরের কারাদণ্ড দিয়েছে একটি আদালত। তার আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১০

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১২

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৩

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৪

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৫

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৬

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৭

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৮

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

২০
X