বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ
কাল রুশ হামলার চার বছর

ইউক্রেনের কিয়েভে বেড়েছে হামলা বিস্ফোরণ

ইউক্রেনের কিয়েভে বেড়েছে হামলা বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে গতকাল রোববার ভোরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার চতুর্থ বর্ষপূর্তির দুই দিন আগে নতুন করে এ হামলা হয়। কিয়েভে অবস্থানরত এএফপির সাংবাদিকেরা বলেন, ভোর চারটা নাগাদ বিমান হামলার সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা জানিয়ে সারা দেশে সতর্কতা জারি করে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘শত্রুপক্ষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাজধানীতে হামলা চালাচ্ছে।’ তিনি স্থানীয় লোকজনকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্য আহ্বান জানান।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো টেলিগ্রাম পোস্টে লিখেছেন, শহরের উপকণ্ঠ থেকে একজন নারী ও একটি শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয়। এর পর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ নিয়মিত রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়ে আসছে। এ যুদ্ধে ইউক্রেনের বিভিন্ন শহর বিধ্বস্ত, লাখো মানুষ বাস্তুচ্যুত এবং উভয় পক্ষেই বিপুল প্রাণহানি হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো ইউক্রেনের জ্বালানি ও সামরিক অবকাঠামোর ওপর শীতকালীন হামলা জোরদার করেছে।

গতকাল ভোরে হামলার সময় কিয়েভ শহরের তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। সে সময় শহরজুড়ে জরুরি সেবাদানকারী কর্মীরা মোতায়েন ছিলেন। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান বলেন, হামলার পর একটি আবাসিক ভবনের ছাদে আগুন লেগে যায়। এ গোলাবর্ষণের পর ইউক্রেনজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।

এদিকে পোল্যান্ডের অপারেশনাল কমান্ড বলেছে, ভোরে রাশিয়ার বিমান ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালাচ্ছে বলে শনাক্ত করেছে তারা।

পোল্যান্ড সীমান্তের কাছে অবস্থিত লিভিভ শহরে বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর কিয়েভে বিস্ফোরণের ঘটনা ঘটে।

মস্কো বর্তমানে ইউক্রেনের এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখলে রেখেছে। এ জন্য রাশিয়াকেও ইউক্রেনের পাল্টা হামলা এবং অনেক ক্ষতির শিকার হতে হয়েছে। তবে এরপরও পূর্বাঞ্চলীয় দনবাসসহ বিভিন্ন এলাকার দিকে তারা এগিয়ে যাচ্ছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X