বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৮ মে ২০২৬, ০৭:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

১০৫ আসনেই বিজেপির জয়ে এসআইআরের ‘প্রভাব’

পশ্চিমবঙ্গের ভোটের ফল নিয়ে স্ক্রলের বিশ্লেষণ
বিজেপির দলীয় পতাকা। ছবি: সংগৃহীত
বিজেপির দলীয় পতাকা। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঐতিহাসিক জয়ে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) বা ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে কি না, সেই প্রশ্ন উঠছে ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই। এ নিয়ে নানা মহলে যখন নানামুখী আলোচনা ও বিশ্লেষণ চলছে, সেই মুহূর্তে সংবাদ মাধ্যম ‘স্ক্রল’-এর এক বিশ্লেষণ বলছে, পশ্চিমবঙ্গে বিজেপি জয় পেয়েছে এমন ১০৫টি আসনেই ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারের মোট সংখ্যা দলটির জয়ের ব্যবধানের চেয়েও বেশি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই ১০৫টি আসনের মধ্যে ৮৬টি আসনেই বিজেপি এর আগে কখনো জয়লাভ করেনি।

গত এপ্রিলের শেষ দিকে দুই দফায় ভোট গ্রহণের পর গত সোমবার প্রকাশিত হয় পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল। এতে দেখা গেছে, ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

পশ্চিমবঙ্গে এসআইআর বা ভোটার তালিকা সংশোধনে প্রায় ৯১ লাখ নাম বাদ পড়ে। এটি রাজ্যের মোট ভোটারের প্রায় ১২ শতাংশ। স্ক্রল-এর বিশ্লেষণ অনুযায়ী, এই ৯১ লাখ ভোটারের মধ্যে অন্তত ২৭ লাখ ভোটারের ভাগ্য এখনো বিশেষ ট্রাইব্যুনালে বিবেচনাধীন। নির্বাচনি ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিষ্ঠানবিরোধী হাওয়া বা ‘অ্যান্টি-ইনকামবেন্সি’ কাজ করেছে। এর ফলে তৃণমূল কংগ্রেস গতবারের ২১৫টি আসন থেকে নেমে মাত্র ৮০টি আসনে এসে ঠেকেছে। তবে এই পরাজয়ের পেছনে এসআইআর প্রক্রিয়াটি বড় ভূমিকা পালন করে থাকতে পারে। ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফল এবং কলকাতাভিত্তিক পাবলিক পলিসি রিসার্চ সংস্থা ‘সাবার ইনস্টিটিউট’-এর তথ্যের ভিত্তিতে স্ক্রল দেখিয়েছে যে, বিজেপি যে ১০৫টি আসনে জিতেছে, সেখানে জয়ের ব্যবধানের চেয়ে ভোটার ছাঁটাইয়ের পরিমাণ ছিল বেশি। এই ১০৫টি আসন বিজেপির মোট জয়ের প্রায় ৫০ শতাংশ।

উদাহরণ হিসেবে বাঁকুড়া জেলার ইন্দাস আসনের কথা বলা যেতে পারে। ২০২১ সালের নির্বাচনেও বিজেপি এখানে জিতেছিল। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখানে বিজেপির চেয়ে ৯ হাজার ভোটে এগিয়ে যায়। এরপর এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এই কেন্দ্র থেকে ৭ হাজার ৫১৫ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়। গত সোমবারের ফলাফলে দেখা গেছে, বিজেপি এই আসনে মাত্র ৯০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। এমনকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভবানীপুর আসনে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১০৫ ভোটে হেরেছেন, যেখানে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল ৫১ হাজারেরও বেশি নাম।

স্ক্রলের এই বিশ্লেষণ ইঙ্গিত দেয়, তৃণমূলের ১২৯টি আসন ছিনিয়ে নিয়ে বিজেপির এই বিশাল জয়ের পেছনে ভোটার তালিকার এই বড় পরিবর্তনটি একটি শক্তিশালী প্রভাবক হিসেবে কাজ করে থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতি শেষে ফের শুরু হবে ভোট গ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

১০

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১১

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১২

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১৩

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৪

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৫

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৬

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৭

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৮

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৯

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

২০
X