বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০১:৪৬ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিরতি শেষে ফের শুরু হবে ভোটগ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ

কোলাস। ছবি: কালবেলা
কোলাস। ছবি: কালবেলা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে জুমার নামাজ উপলক্ষে এক ঘণ্টার বিরতি চলছে। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত মোট ১০২ জন শিল্পী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের (৫৭৩ জন) প্রায় ১৮ শতাংশ। নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানান, দুপুর ২টা থেকে পুনরায় ভোটগ্রহণ শুরু হবে এবং তা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৯টার দিকে। এবারের নির্বাচনে ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে রয়েছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় চৌধুরী। এ ছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউসুফ খান।

১১টি কার্যনির্বাহী পরিষদ সদস্য পদের বিপরীতে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। ভোটগ্রহণ শেষে রাতেই ভোট গণনা শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আজই ঘোষণা করা হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটির ফলাফল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবার ‘বিসমিল্লাহ’ বলে পেনাল্টিতে শট নিয়েছিলেন রোনালদো! সরগরম নেটদুনিয়া

দেয়ালে পিঠ ঠেকে গেলে আশার প্রদীপ জ্বালায় যে ৪ আমল

ফেনীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভ্যান চুরি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

বিয়ের গুঞ্জনের মধ্যেই ২৬ মিলিয়ন ডলার অনুদান টেইলর-ট্র্যাভিসের

যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার

আল কোরআন মাদ্রাসা মিরপুর ক্যাম্পাসে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

বিরতি শেষে ফের শুরু হবে ভোটগ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ

১০

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

১১

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

১২

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

১৩

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

১৪

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

১৫

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

১৬

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

১৭

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

১৮

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

১৯

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

২০
X