রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর)
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৩:৪৩ এএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০৮:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

কাউখালীতে রিমালে বিধ্বস্ত ৩৭ শিক্ষাপ্রতিষ্ঠান

আকাশের নিচে পাঠদান
কাউখালীতে রিমালে বিধ্বস্ত ৩৭ শিক্ষাপ্রতিষ্ঠান

উপকূলীয় জেলা পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপজেলার ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের তথ্যমতে প্রায় ২ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬টি মাদ্রাসা, একটি কলেজ ও ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে উপজেলার শিয়ালকাটি ইউনিয়নের জোলাগাতি ইসলামিয়া ফাজিল মাদ্রাসাটির শ্রেণিকক্ষ ভেঙে যাওয়ায় আকাশের নিচে ছাত্রছাত্রীরা ক্লাস করছে।

ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম জানান, মাদ্রাসাটির ব্যাপক ক্ষতি হয়েছে। সদর ইউনিয়নের সপ্তগ্রাম সম্মিলিত ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম বলেন, সদর ইউনিয়নের নাঙ্গলী নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন জানান, টিনশেড ও সেমিপাকাঘর বিধ্বস্ত হয়েছে। কম্পিউটার, আসবাবসহ অন্যান্য মালপত্র নষ্ট হয়েছে।

কাউখালী সদর ইউনিয়নের আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম মনির মোল্লা জানান, টিনশেড ঘরের ওয়াল ভেঙে আসবাবের ব্যাপক ক্ষতি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, সরেজমিন অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আমি দেখেছি। উপজেলার ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গুল্লি বাবু’র ডেকে নেওয়া সেই যুবককে গুলি করে হত্যা

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দাখিল পাসকৃত ব্যক্তি

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

১০

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

১১

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

১২

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

১৩

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

১৪

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১৫

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

১৬

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

১৭

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

১৮

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

১৯

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

২০
X