কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৮:৫৩ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৬, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

এক টানা কতদিন মিলবে ছুটি?
ছুটিতে যাচ্ছে ঢাকাবাসী এবং সরকারের লোগো। ছবি : সংগৃহীত
ছুটিতে যাচ্ছে ঢাকাবাসী এবং সরকারের লোগো। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি চাকরিজীবীদের সামনে তৈরি হচ্ছে টানা চার দিনের ছুটি ভোগের সুযোগ। আগামী ২৬ আগস্টের সাধারণ ছুটির সঙ্গে এক দিনের ছুটি সমন্বয় করতে পারলেই মিলবে এই দীর্ঘ অবকাশ। একই সঙ্গে সাধারণ ছুটির আওতায় সরকারি-বেসরকারি অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকলেও জরুরি সেবা খাতের কর্মীরা এ সুবিধার বাইরে থাকবেন।

চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। তবে এ ক্ষেত্রে চাঁদ দেখার বিষয়টিও বিবেচ্য।

যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি

২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটির পর ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।

সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত দপ্তরের পাশাপাশি বেসরকারি অফিসও বন্ধ থাকে। তবে জরুরি পরিসেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্মীদের জন্য এ ছুটি প্রযোজ্য হয় না। এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন এবং দায়িত্ব পালনকারী কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।

অন্যদিকে, ব্যাংক খোলা থাকবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালত খোলা বা বন্ধ থাকবে কি না, সে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১০

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১১

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১২

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৩

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৪

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৫

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৭

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

১৮

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

১৯

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

২০
X