কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আগামী ৪ জুলাই দেশটিতে নানা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এ দিনটিকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করেন না বলে এক জরিপে উঠে এসেছে।

গত ১২ থেকে ১৫ জুন পর্যন্ত অনলাইনে সারা দেশে পরিচালিত এই জরিপে ১ হাজার ৫৩৭ জন প্রাপ্তবয়স্ক মার্কিনি অংশ নেন। রয়টার্সের পরিচালিত এ জরিপ অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৮০ শতাংশ এবারের স্বাধীনতা দিবস উদযাপনের পরিকল্পনা করেছেন। এর মধ্যে ডেমোক্র্যাট সমর্থকদের ৭৬ শতাংশ, স্বতন্ত্র ভোটারদের ৭৪ শতাংশ এবং রিপাবলিকান সমর্থকদের ৯১ শতাংশ উদযাপনে অংশ নেবেন।

তবে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক বিভাজনের চিত্রও উঠে এসেছে জরিপে। এতে ৩৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, আগামী ২৫০ বছর পর যুক্তরাষ্ট্র একক রাষ্ট্র হিসেবে টিকে থাকবে এমন সম্ভাবনা কম।

অন্যদিকে, প্রতি পাঁচজনের একজন এ বছর দেশটির স্বাধীনতা দিবস উদযাপন করবেন না। জরিপে অংশ নেওয়া ৫৭ শতাংশ জানান, তাদের কাছে ৪ জুলাই মূলত কাজ থেকে বিশ্রাম নেওয়া, পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা সাধারণ একটি দিনের মতোই।

জরিপে আরও দেখা গেছে, ৪৮ শতাংশ মার্কিনি পরিবার বা বন্ধুদের সঙ্গে বারবিকিউ বা রান্নার আয়োজন করবেন। এছাড়া ১৬ শতাংশ যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার রঙ লাল, সাদা ও নীলের আদলে খাবার, পানীয় বা মিষ্টান্ন তৈরি করার পরিকল্পনা করেছেন।

এদিকে, ৩৪ শতাংশ আতশবাজির প্রদর্শনী দেখতে যাবেন এবং ১৮ শতাংশ নিজেরাই আতশবাজি ফোটাবেন।

জরিপে অংশ নেওয়া ৪১ শতাংশ জানিয়েছেন, তারা নিজেদের বাড়ির বাইরে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা আদলে সাজসজ্জা করবেন। রিপাবলিকানদের মধ্যে এ হার ৬৪ শতাংশ, যা স্বতন্ত্র ও ডেমোক্র্যাট সমর্থকদের তুলনায় বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১০

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১১

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১২

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৪

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৫

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৬

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১৮

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১৯

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

২০
X