সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ এএম
প্রিন্ট সংস্করণ

পাহাড় কেটে জরিমানা গুনল সরকারি প্রতিষ্ঠান বিপিসি

চট্টগ্রাম নগরীর ৭০ শতাংশ পাহাড় বিলুপ্ত
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি নিষেধাজ্ঞা ও পরিবেশ আইন উপেক্ষা করে চট্টগ্রামের আবাসিক এলাকায় পাহাড় কাটার দায়ে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে অবিলম্বে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ এবং কেটে ফেলা স্থান আগের অবস্থায় ফিরিয়ে আনার আদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এই আদেশ দেন মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয় সূত্রে জানা গেছে, নগরের জামালখান এলাকার জয়পাহাড়ে নতুন ভবন নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবে বিপিসি অবৈধভাবে পাহাড় কাটার কাজ শুরু করে। বিষয়টি জানতে পেরে অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনে গিয়ে পাহাড় কাটার দৃশ্যমান প্রমাণ পান এবং তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, ‘সরেজমিন পরিদর্শন রিপোর্ট অনুযায়ী তপশিলভুক্ত ওই স্থানে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। পরিদর্শনে দেখা যায়, দৈর্ঘ্যে প্রায় ১৫০ ফুট, প্রস্থে ৮ ফুট এবং উচ্চতায় ৮ ফুট—মোট আনুমানিক ৯ হাজার ৬০০ ঘনফুট দৃশ্যমান পাহাড় কাটা হয়েছে।’

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬ (খ) ধারার অপরাধ এবং ৭ ধারার আওতায় পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধনের শামিল। আইন অনুযায়ী পরিবেশগত ক্ষতির আর্থিক মূল্য নির্ধারণ করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি কাটা স্থান আগের অবস্থায় ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে অনুমোদন ছাড়া কোনো পাহাড় বা টিলা কর্তন না করার জন্য সতর্ক করা হয়েছে।

শুনানিতে বিপিসির পক্ষে ডিজিএম এস এম জোবায়ের হোসেন এবং এলডিএ মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন। প্রসিকিউশনের পক্ষে চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান ও সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক উপস্থিত থেকে সরেজমিন পরিদর্শন প্রতিবেদন, লিখিত বক্তব্য ও দালিলিক প্রমাণাদি উপস্থাপন করেন। শুনানিতে উত্থাপিত নথিপত্র পর্যালোচনা করে জরিমানার সিদ্ধান্ত দেওয়া হয়।

এর আগে বিপিসিকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে বলা হয়। পরিদর্শন প্রতিবেদনে দৃশ্যমান পাহাড় কাটার বিষয়টি উল্লেখ থাকায় প্রশাসনিক প্রক্রিয়া শেষে জরিমানার আদেশ জারি করা হয়।

চট্টগ্রাম নগরে পাহাড় ও টিলা কর্তন দীর্ঘদিন ধরে আলোচিত বিষয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অনুমোদন ছাড়া যে কোনো পাহাড় বা টিলা কাটা আইনত দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক অলিউর রহমান বলেন, ‘বিভিন্ন সময়ে পাহাড় কেটে ভবন নির্মাণের ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর এসে কাজ বন্ধ রাখতে হবে, তারপরও ভবন নির্মাণ চলমান থাকে। এভাবে চললে পাহাড় নিঃশেষ হয়ে যাবে।’ সরকারি-বেসরকারি মালিকানায় সাইনবোর্ড ঝুলি দিয়ে নিষেধাজ্ঞা দিলে পাহাড়গুলো রক্ষা পাবে বলেও মন্তব্য করেন তিনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X