কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৮:৫১ এএম
প্রিন্ট সংস্করণ
পদ্মার তীরে অশ্রুর ঢেউ

হাসি আপাকে কান্নায় জড়িয়ে বিদায়

হাসি আপাকে কান্নায় জড়িয়ে বিদায়

মর্জিনা খাতুন হাসি। এলাকার মানুষ হাসি আপা নামে চেনেন তাকে। হাসিখুশি মানুষটি ছিলেন এলাকার সবার প্রিয়; সবার সঙ্গে মিশতেন, রাখতেন খোঁজখবর। সেই প্রিয় ‘হাসি আপা’কে অশ্রুসজল বিদায় জানালেন এলাকাবাসী।

চিকিৎসক মেয়ের ঢাকায় বাসায় যাওয়ার জন্য রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে বুধবার সৌহার্দ্য পরিবহনের বাসে ওঠেন স্থানীয় পল্লী বিদ্যুতের বিলিং সুপারভাইজার মর্জিনা খাতুন। এর ঘণ্টাখানেক পরই মৃত্যুর খবর পান স্বজনরা। কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড এলাকার বারখাদা পালপাড়া এলাকার বাসিন্দা মর্জিনা খাতুন হাসির জানাজা অনুষ্ঠিত হয় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়। জানাজা শেষে জুগিয়া কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

মর্জিনা খাতুনের প্রতিবেশী নিজাম উদ্দিন বলেন, ‘হাসি আপা খুবই হাসিখুশি একজন মানুষ ছিলেন। তিনি সবার খোঁজখবর রাখতেন। মানুষকে সহযোগিতা করতেন। এলাকায় তিনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতেন। তার মৃত্যুতে এলাকার মানুষ ব্যথিত ও শোকাহত।’

নিহতের স্বামী আবু বকর সিদ্দিক বলেন, ‘আমি স্কুলের শিক্ষকতা করতাম, এখন অবসরে আছি। ঈদের পর আমি ঢাকায় অবস্থান করছিলাম মেয়েদের বাসায়। আমার স্ত্রী বুধবার অফিস শেষ করে পাংশা থেকে

ঢাকায় রওনা হয়। এর মাঝে খবর আসে বাসটি পানিতে পড়ে গেছে। মর্জিনা নিজের অসুস্থতার জন্য চিকিৎসক দেখানোর উদ্দেশে মেয়ের বাসায় আসার কথা ছিল।’

নিহত হাসির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিহতের দুই মেয়ে আমেনা খাতুন মুনমুন ও ফাতেমা ফারহানা সোনিয়া ঢাকায় থাকে। এর মধ্যে সোনিয়া ও তার স্বামী চিকিৎসক।

এদিকে দৌলতদিয়ায় নদীতে যাত্রীবাহী ডুবির ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া খাইরুল ইসলাম খাঁ জানান, জীবন বাঁচাতে মাত্র ৫ সেকেন্ড সময় পেয়েছিলেন তিনি। বাসটি ডুবে যাওয়ার মুহূর্তে কীভাবে তিনি নদীতে ছিটকে পড়লেন, তা তার জানা নেই। নদী সাঁতরে ডাঙায় ওঠার সঙ্গে সঙ্গে এক উদ্ধারকারী তার হাতের মোবাইলটি ছিনিয়ে নেন। সেটি আর ফেরত পাননি। তবে মোবাইল গেলেও বেঁচে ফিরতে পেরে শুকরিয়া আদায় করছেন খাইরুল।

খাইরুল আরও জানান, দুর্ঘটনার পর তার পাশের আসনের যুবকের সঙ্গে আর দেখা হয়নি। তিনি জানান, বাসের প্রায় প্রতিটি সিটেই যাত্রী ছিলেন। প্রত্যেক নারী যাত্রীর সঙ্গে শিশু ছিল। সিটে বসে থাকা কমপক্ষে ৪০ জন নারী ও শিশু ডুবে যাওয়া বাসের মধ্যে আটকা পড়েছিল। বাসটি চালক নিজেই চালাচ্ছিলেন। খাইরুল একটি টেক্সটাইল মিলের মেশিনম্যান হিসেবে চাকরি করেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন। এদিন তিনি কর্মস্থল ঢাকায় ফিরছিলেন।

খাইরুল ইসলাম খাঁ জেলার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের মৃত কুদ্দুস খাঁর ছেলে। এ ঘটনায় বাসচালক আরমান খানের লাশ উদ্ধার হলেও ঘটনার সময় চালকের সহকারী ও সুপারভাইজার বাইরে থাকায় বেঁচে গেছেন।

দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে বাস ডুবে কুষ্টিয়ার চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন কুষ্টিয়া পৌরসভার মজমপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের স্ত্রী মর্জিনা খাতুন (৫৬), কুষ্টিয়া খোকসা উপজেলার খাগড়বাড়িয়ার হিমাংশু বিশ্বাসের ছেলে রাজীব বিশ্বাস (২৮), একই উপজেলার ধুশুন্ডু গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইস্রাফিল (৩), সমসপুর গ্রামের গিয়াসউদ্দিন রিপনের মেয়ে আয়েশা সিদ্দিকা (১৩)।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X