কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

লোহিত সাগরে চলছে দুইটি জাহাজ। ছবি: সংগৃহীত
লোহিত সাগরে চলছে দুইটি জাহাজ। ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে চীন ও ভারতের উদ্দেশে অপরিশোধিত তেল নিয়ে যাত্রা শুরু করা দুটি তেলবাহী জাহাজ হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে দিক পরিবর্তন করে সুয়েজ খালের দিকে রওনা হয়েছে। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২১ জুলাই) জাহাজ চলাচল-সংক্রান্ত তথ্যভান্ডারের তথ্য অনুযায়ী, শিন লং ইয়াং নামের একটি অতি-বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজ সোমবার ইয়ানবু বন্দর থেকে ২০ লাখ ব্যারেল সৌদি অপরিশোধিত তেল বোঝাই করে চীনের উদ্দেশে রওনা হয়েছিল। তবে পরে এটি পথ পরিবর্তন করে সুয়েজ খালের দিকে অগ্রসর হয়।

একইভাবে রোডোস নামের একটি আফ্রাম্যাক্স শ্রেণির ট্যাংকার, যা ভারতের জন্য প্রায় সাত লাখ ব্যারেল সৌদি অপরিশোধিত তেল বহন করছিল, মঙ্গলবার সুয়েজমুখী হয়ে যায়।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সোমবার সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর এ ঘটনা ঘটে।

হুতিরা বিভিন্ন শিপিং কোম্পানিকে ই-মেইলে সতর্ক করে জানায়, সৌদি বন্দরগুলোতে যেসব জাহাজ পণ্য ওঠানামা করবে, সেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

হুতি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে উত্তর ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা, যার মধ্যে লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল-মান্দেব প্রণালির উপকূলও রয়েছে।

হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের কয়েক মিলিয়ন ব্যারেল তেল পরিবহনের বিকল্প পথ হিসেবে সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এদিকে বাব আল-মান্দেব ঘিরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হুমকি জ্বালানি বাজারের উদ্বেগ বাড়াচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটি বলছে, তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বৈশ্বিক তেলের বাজার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালি হরমুজ প্রণালির বিকল্প নৌপথ হিসেবে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আইইএর মতে, বাব আল-মান্দেব প্রণালিকে ঘিরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উদ্ভূত হুমকি আন্তর্জাতিক জ্বালানি বাজারে বিদ্যমান উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X