আলী ইব্রাহিম
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৯:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

কাস্টমসের প্রশিক্ষণে শুল্ক কর্মকর্তার নাম কেটে নিজের নাম বসালেন উপসচিব

নিজের নাম যুক্ত না করায় ফাইল আটকে রাখেন মন্ত্রণালয়ে
ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রভাব খাটাতে পারলে কী না হয়! আরেক দপ্তরের কর্মকর্তার নাম কেটে নিজের নাম যুক্ত করে ট্রেনিংয়ের নামে বিদেশ সফর করা যায়। আবার ফাইল ছাড়তেও সময়ক্ষেপণ করা যায়। আর এমন ঘটনাই ঘটিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মোছা. শাম্মী আক্তার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অনুবিভাগের দায়িত্বে থেকেও কাস্টমসের রিস্ক ম্যানেজমেন্টের একটি ট্রেনিংয়ে বিদেশ সফর করতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন।

এনবিআর থেকে দেওয়া কাস্টমস কর্মকর্তার নাম কেটে সদ্য সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানকে দিয়ে মালয়েশিয়া সফরে নিজের নাম যুক্ত করে অনুমোদন নিয়েছেন। আঙ্কটাডের খরচে এ ট্রেনিংয়ে তার কোনো অফিসিয়াল দায়িত্ব না থাকার পরও প্রভাব খাটিয়ে নিজের নাম নথিভুক্ত করেছেন। এরই মধ্যে বিষয়টি নিয়ে সরকারি আদেশও (জিও) জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ১০ থেকে ২১ আগস্ট ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কাটড) অর্থায়নে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড সিলেক্টিভিটি মডিউল নামে একটি ট্রেনিংয়ে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন ছয়জন কর্মকর্তা। এনবিআর থেকে এ ট্রেনিংয়ে ছয়জন শুল্ক কর্মকর্তার নামের মনোনয়ন দেওয়া হয়। সেই অনুসারে জিও অনুমোদনের জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক অনুবিভাগে পাঠানো হয়। প্রায় ১২ দিনব্যাপী বৈশ্বিক এ সংস্থার ট্রেনিংয়ের প্রতিদিনের খরচ বাবদও মোটা অঙ্কের অর্থ দেবে সংস্থাটি। এ সুযোগ হাতছাড়া করতে রাজি হননি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর্মকর্তা মোছা. শাম্মী আক্তার। নিজে আয়কর অনুবিভাগের একটি শাখার দায়িত্বে রয়েছেন। আয়করের দায়িত্বে থেকে কাস্টমসের এই জিও জারির বিষয়ে হস্তক্ষেপ শুরু করেন এ কর্মকর্তা। বৈশ্বিক এ সংস্থার প্রশিক্ষণ উপলক্ষে বিদেশ সফরে যেতে ফাইল অনুমোদনের জন্য তোলার ক্ষেত্রেও সময়ক্ষেপণ করেন। সর্বশেষ সদ্য বিদায়ী এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানকে দিয়ে শুল্ক কর্মকর্তার নাম কেটে নিজের নাম অন্তর্ভুক্ত করে জিও জারির অনুমোদন করিয়ে নেন। আর অভ্যন্তরীণ সম্পদ বিভাগে কাজ করার সুবাদে সদ্য সাবেক এনবিআর চেয়ারম্যানের সঙ্গেও ছিল ওই কর্মকর্তার ভালো জানাশোনা।

এ বিষয়ে জানতে আইআরডির উপসচিব মোছা. শাম্মী আক্তারের মোবাইল ফোনে বারবার কল করা হলেও তার সাড়া মেলেনি। পরবর্তী সময়ে বিষয়টি উল্লেখ করে তার মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়েও মোছা. শাম্মী আক্তারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনবিআর সূত্রে জানা গেছে, আঙ্কটাডের এ ট্রেনিংয়ে বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট ছয়জন কর্মকর্তার নাম আইআরডিতে পাঠায় এনবিআর। এর মধ্যে পাঁচ কর্মকর্তার সঙ্গে আইআরডির উপসচিব শাম্মী আক্তারের নামে জিও জারি করা হয়। ট্রেনিংয়ের জন্য নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন কাস্টমস অটোমেশনের প্রথম সচিব সামসুজ্জামান, দ্বিতীয় সচিব মোহাম্মদ হাবিবুর রহমান, শুল্ক নীতির দ্বিতীয় সচিব মো. রেজাউল করিম, দ্বিতীয় সচিব সাকিব হোসেন ও ইনজামাম উল হক। ট্রেনিংয়ে অংশ নেওয়া কর্মকর্তাদের যাবতীয় খরচ আঙ্কটাড বহন করবে। সেই সঙ্গে প্রতিদিনের জন্য ২৬৭ ডলার করে খরচও দেবে। যার কারণে সাবেক এনবিআর চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে মালয়েশিয়া সফরে নিজের নাম নথিভুক্ত করেন এ উপসচিব।

এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন, আঙ্কটাডের এ ট্রেনিং মূলত কাস্টমস সংক্রান্ত। এ কারণে শুধু কাস্টমসের বিভিন্ন শাখায় কর্মরত কর্মকর্তাদের নাম দেওয়া হয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে উপসচিবকে মালয়েশিয়ার এ ট্রেনিংয়ে যুক্ত করা হয়েছে। মূলত এটি উপসচিবের কোনো বিষয় নয় বলেও জানান এ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

১০

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

১১

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১৩

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১৪

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১৫

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১৬

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৭

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৯

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

২০
X