কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০১:২২ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

খামেনির শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে ইরানের শীর্ষ নেতারা। ছবি : সংগৃহীত
খামেনির শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে ইরানের শীর্ষ নেতারা। ছবি : সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে ইউরোপীয় কোনো দেশকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছে দেশটির সরকার।

শুক্রবার (০৩ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫০টিরও বেশি দেশের প্রতিনিধিদল খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে অংশ নেওয়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন— তাজিকিস্তানের প্রেসিডেন্ট, ইরাকের প্রেসিডেন্ট ও দেশটির পার্লামেন্ট স্পিকার, বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার ও দেশটির প্রতিনিধিদল, তুর্কমেনিস্তানের প্রতিনিধিদল, জর্জিয়ার প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ এবং তুরস্কের ভাইস প্রেসিডেন্ট।

প্রতিবেদনে বলা হয়, শেষকৃত্যে অংশ নেওয়া দেশগুলোর বেশিরভাগই ইরানের মিত্র বা নিরপেক্ষ অবস্থান গ্রহণকারী রাষ্ট্র।

ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যেসব ইউরোপীয় দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে সমর্থন দিয়েছে, তাদের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী এ্যানি

দেশের তিন জেলায় বিকেল ৫টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

মা হচ্ছেন মৌসুমী হামিদ, পরিচয় করিয়ে দিলেন স্বামীর সঙ্গে

দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বিরতি ভেঙে নতুন মিশনে অনন্য অনু

মানিকগঞ্জে ৫০০ গাছের চারা রোপণ ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’র

কুড়িগ্রামে গ্যাসবাহী ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

আসামি ধরার সময় ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম

চট্টগ্রাম হবে দেশের লজিস্টিক্যাল হাব: অর্থমন্ত্রী

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

১০

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

১১

বিসিএসে হ্যাটট্রিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসানের

১২

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

১৩

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

১৫

চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১৬

ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি: অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাদ

১৭

১০০ ডলারেই বিশ্বকাপ উন্মাদনা / নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা!

১৮

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

১৯

খামেনির জানাজায় প্রতিশোধের লাল পতাকা

২০
X