কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৯:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ থাকা পুলিশের প্রটেকশন এসকর্ট বা বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার করেছে সরকার। তবে একজন উপদেষ্টা এবং ছয়জন জ্যেষ্ঠ মন্ত্রীর ক্ষেত্রে এ সুবিধা আগের মতোই বহাল রাখা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই নিজের নিরাপত্তা বহর সীমিত করার সিদ্ধান্ত নেন। তিনি গাড়িবহরে যানবাহনের সংখ্যা কমিয়ে দেন এবং সড়কে চলাচলের সময় অতিরিক্ত ট্রাফিক সুবিধাও গ্রহণ করেন না। ফলে তার গাড়িবহর সাধারণ যানবাহনের মতোই ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করে এবং ট্রাফিক পুলিশের সংকেত পেয়ে আবার যাত্রা শুরু করে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই ১৮ জন মন্ত্রীর প্রটেকশন এসকর্ট প্রত্যাহার করা হয়। তবে প্রচলিত সরকারি বিধি অনুযায়ী তাদের জন্য গানম্যান, বাসভবনের নিরাপত্তা এবং ঢাকার বাইরে সরকারি সফরে বিশেষ পুলিশি প্রটেকশনের ব্যবস্থা আগের মতোই চালু থাকবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একজন মন্ত্রীর এসকর্ট টিমে সাধারণত একজন উপপরিদর্শক (এসআই) এবং চারজন কনস্টেবল দায়িত্ব পালন করেন। তারা একটি পুলিশ পিকআপভ্যানে মন্ত্রীর গাড়িবহরের সঙ্গে থাকেন। এ নিরাপত্তা ব্যবস্থার জন্য ব্যবহৃত যানবাহনের জ্বালানি ব্যয় এবং সংশ্লিষ্ট সদস্যদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকেই বহন করা হয়। সরকারি সূত্রের ভাষ্য, জ্বালানি সাশ্রয়, রাষ্ট্রীয় ব্যয় সংকোচন এবং পুলিশের জনবল ও যানবাহনের সংকট মোকাবিলার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা/এমআরবি/ইএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতীয় কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X