ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

তরুণদের সর্বনাশা লিগ!

তরুণদের সর্বনাশা লিগ!

বিভিন্ন দেশের শীর্ষ স্তরের লিগের পরের ধাপগুলো এমনভাবে ডিজাইন করা হয়, যাতে তরুণ প্রতিভা উঠে আসার পথ উন্মুক্ত থাকে। বাংলাদেশের ক্ষেত্রে কি উল্টো তরুণদের উঠে আসার পথে রুখে দাঁড়ানো হচ্ছে!

নতুন মৌসুমের জন্য সিনিয়র ডিভিশন লিগের বাইলজ কিন্তু সে আশঙ্কাই সামনে আনছে—প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগে খেলা ফুটবলারদের জন্য দেশের পেশাদার ফুটবল কাঠামোর তৃতীয় স্তরের এ লিগ এখন উন্মুক্ত। ঘরোয়া শীর্ষ লিগে খেলার অভিজ্ঞতাপুষ্ট ফুটবলারদের বিগত কয়েক মৌসুম সিনিয়র ডিভিশন লিগে খেলার সুযোগ ছিল না। নতুন মৌসুমের আগে সে বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। যে কারণে অংশগ্রহণকারী ক্লাবগুলো এমন খেলোয়াড়দের দিকে বেশি ঝুঁকছে, যাদের শীর্ষ স্তারের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাতে উপেক্ষিত হচ্ছেন অনেক তরুণ ফুটবলার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন্স বিভাগ থেকে কালবেলাকে জানানো হয়েছে, খসড়া বাইলজ অংশগ্রহণকারী ক্লাবগুলোতে পাঠানো হয়েছিল ক্লাব প্রতিনিধিদের মতামতের জন্য। ক্লাব প্রতিনিধিরা তাদের মতামত দিয়েছেন। তা ছাড়া, বিশ্বের অনেক দেশেই কিন্তু লিগ উন্মুক্ত। সিনিয়র ডিভিশন লিগে অংশগ্রহণের প্রস্তুতিতে ব্যস্ত একাধিক ক্লাব প্রতিনিধি অভিযোগ করেছেন, বাইলজের অসংগতি দূর করার জন্য ক্লাব প্রতিনিধিদের সঙ্গে আয়োজকদের যোগাযোগের ঘাটতি ছিল। এ কারণে কিছু অসংগতি রেখেই বাইলজ চূড়ান্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে সিনিয়র ডিভিশন লিগের অন্যতম ক্লাব স্বাধীনতা ক্রীড়া সংসদের কোচ আশরাফুল হক আপেল কালবেলাকে বলেছেন, ‘দেশের তৃতীয় স্তরের একটা লিগের ডিজাইন উদীয়মান খেলোয়াড়দের ঘিরেই করা উচিত। কিন্তু সিনিয়র ডিভিশন লিগের খেলোয়াড় নিবন্ধনে প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের খেলোয়াড়দের উন্মুক্ত রাখা হয়েছে। তাহলে উদীয়মান খেলোয়াড়রা যাবেন কোথায়!’

স্বল্প সুযোগ-সুবিধায় গড়ে তোলা বিভিন্ন একাডেমি দেশের ফুটবলে নিয়মিত তরুণ প্রতিভাবান ফুটবলার সরবরাহ করে আসছে। অধিকাংশ একাডেমির লক্ষ্য থাকে পাইওনিয়ার ও নিচু স্তরের লিগগুলো। শীর্ষ স্তরের লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলারদের সুযোগ দেওয়ার বিষয়কে অসংগতিপূর্ণ হিসেবে উল্লেখ করলেন তৃণমূলে কাজ করা বিভিন্ন একাডেমির সঙ্গে যুক্ত সংগঠকরা। এ প্রসঙ্গে লাইজু কিডস ফুটবল একাডেমির সহসভাপতি শাহাদাত হোসেন জুবায়ের বলছিলেন, ‘শীর্ষ লিগে খেলার অভিজ্ঞতা আছে—এমন ফুটবলারদের আপনি নিচু স্তরের লিগে খেলার সুযোগ দিতেই পারেন। কিন্তু এখানে কোটা নির্ধারিত করে দেওয়া উচিত ছিল। নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করার কারণে তরুণ ফুটবলারদের উঠে আসার পথটা বিঘ্নিত হবে, যা খুবই দুঃখজনক।’

এ ইস্যুতে বাফুফের অভ্যন্তরেই নাকি রয়েছে মতবিরোধ! সূত্র জানিয়েছে, কিছু কর্মকর্তা চাচ্ছেন শীর্ষ লিগের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দিলেও কোটা নির্ধারণ করা হোক। কিছু কর্মকর্তা চাচ্ছেন, বিষয়টা উন্মুক্ত থাকুক। এ প্রসঙ্গে বাফুফে কম্পিটিশন্স বিভাগের প্রধান ও সাবেক ফুটবলার গোলাম গাউস বলছিলেন, ‘এ নিয়ে আমরা অভ্যন্তরীণভাবে আলোচনা করেছি। কিন্তু এখানে ফিফা-এএফসির কিছু গাইডলাইনও আছে। আমাদের সেগুলো অনুসরণ করতে হয়।’ গোলাম গাউস আরও বলেন, ‘লিগের সঙ্গে সম্পৃক্ত সবাই যদি চান, তাহলে যে কোনো বিষয় নতুন করে ভেবে দেখা যেতে পারে। সবাই চাইলে সিনিয়র ডিভিশন লিগের বাইলজের বিভিন্ন বিষয়ও নতুন করে ভেবে দেখা যেতে পারে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুথি নিয়ন্ত্রিত হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইয়েমেনি গোষ্ঠীর

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

একের পর এক কল ও বার্তায় সাড়া মেলেনি স্বামীর, শেষ রাতে এলো মৃত্যুর খবর

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

১০

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

১১

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১২

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১৩

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১৪

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৫

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১৬

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১৭

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৮

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৯

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

২০
X