ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

২১০ কেজি তুলে মাবিয়ার নতুন রেকর্ড

২১০ কেজি তুলে মাবিয়ার নতুন রেকর্ড

ভারোত্তোলনে নিজের একচ্ছত্র আধিপত্য ধরে রেখে এগিয়ে যাচ্ছেন মাবিয়া আক্তার সীমান্ত। জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় ক্রমেই নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন, ছাড়িয়ে গেলেন আরও একবার। এবার ২১০ কেজি ভার তুলে নিজের রেকর্ড ভেঙে নতুন করে নাম লেখালেন।

২০১৬ সালের এসএ গেমসে স্বর্ণ জিতে পাদপ্রদীপের আলোয় আসা মাবিয়া এবার খেলেছেন ৬৯ কেজি ওজন বিভাগে। ইভেন্টের ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি তুলেছেন অন্যতম দেশসেরা এ ভারোত্তোলক। স্ন্যাচে তুলেছেন ৯২ কেজি। দুই বিভাগে ২১০ কেজি তুলে সেরা নারী ভারোত্তোলকের স্বীকৃতি পেয়েছেন টানা দুটি এসএ গেমসে স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত।

ক্রমোন্নতির মধ্যে থাকা এ তারকা সর্বশেষ সাফল্যের পর বলছিলেন, ‘আজ যে ভার তুলেছি, এটা আমার ক্যারিয়ার সেরা এবং বাংলাদেশেরও সেরা। আগে আমি ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি ও স্ন্যাচে ৮৯ কেজি তুলেছিলাম। সব মিলিয়ে আজ পাঁচ কেজি বেশি তুলতে পেরেছি।’

বেশিরভাগ ক্ষেত্রে বিয়ের পর নারী খেলোয়াড়দের নৈপুণ্য থাকে পতনের দিকে। এ জায়গায় উজ্জ্বল ব্যতিক্রম মাবিয়া আক্তার সীমান্ত। গতানুগতিক ধারণাকে ভুল প্রমাণ করে এগিয়ে যাচ্ছেন এ তারকা। বিয়ে করেছেন আরেক ভারোত্তোলক সাখাওয়াত হোসেন প্রান্তকে। পরিবার থেকে সার্বক্ষণিক সমর্থন পাচ্ছেন বলেই হয়তো মাবিয়া আক্তার সীমান্ত ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, যা তাকে সেরা ভারোত্তোলক হিসেবে প্রতিষ্ঠিত করার পথ চওড়া করেছে।

মাবিয়ার শ্রেষ্ঠত্বের আসরে নারীদের ৮৬ কেজি ওজন বিভাগে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কাজী লিপি, ৭৭ কেজি ওজন বিভাগে একই দলের শান্তা স্বর্ণপদক জিতেছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X