ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১১:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

তামিম ছাড়াই বিকল্প ‘তিন’ প্রস্তাব

তামিম ছাড়াই বিকল্প ‘তিন’ প্রস্তাব

বিসিবি নির্বাচন ঘিরে কম জল ঘোলা হয়নি। প্রতিদিনই নতুন নতুন ঘটনার সাক্ষী হচ্ছেন ক্রীড়াপ্রেমীরা। বোর্ড সভাপতি থেকে শুরু করে পরিচালক—সবকিছুতেই নতুন নতুন সমীকরণের যোগ। সেখানে নতুন দাবি, বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আরও কিছুদিন বৃদ্ধি অথবা সম্ভব হলে অ্যাডহক কমিটি গঠন। আর তৃতীয় প্রস্তাব হচ্ছে, নির্বাচন পিছিয়ে নতুন করে তপশিল ঘোষণা করা। ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে এমন প্রস্তাব দেন মনোনোয়ন প্রত্যাহার করে নেওয়া দুই প্রার্থী রফিকুল ইসলাম বাবু ও মির্জা ইয়াসির আব্বাস। তাদের আশা, এই দাবির সঙ্গে মনোনয়নপত্র প্রত্যাহার করা বাকিরাও একমত হবেন। যদিও গতকালের ঘটনার সঙ্গে তামিমের সম্পৃক্ততা নেই বলেই জানা গেছে। পারিবারিক কারণে দেশের বাইরে আছেন তামিম। ঘনিষ্ঠ সূত্র বলছে, নতুন প্রস্তাবের সঙ্গে সম্পৃক্ত নন তিনি।

মনোনয়নপত্র প্রত্যাহারের পরও ফেরার সুযোগ ছিল প্রার্থীদের। নির্বাচন কমিশনের দেওয়া চিঠিতেই গতকাল ১২টা পর্যন্ত সেরকম একটা সুযোগ রাখা হয়েছিল। কিন্তু সে সুযোগ নেয়নি কেউই। উল্টো বিকল্প কিছু প্রস্তাব তুলে ধরেছেন তারা। সেখানে গুরুত্বপূর্ণ হচ্ছে বোর্ডের স্থায়িত্ব। কেননা, আগামী ৭ অক্টোবরই শেষ হচ্ছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ। যে কোনো মূল্যেই তাই ৬ অক্টোবর হতে হবে নির্বাচন। পরবর্তী ১৫ দিনের মধ্যে নতুন পরিচালনা পর্ষদের কাছে ক্ষমতা হস্তান্তরের বাধ্যবাধকতাও আছে। কিন্তু এর মধ্যে এমন প্রস্তাব কেন! রফিকুল ইসলাম বাবু উত্তরে বলেন, ‘এখানে ভালো ভালো ক্রীড়া সংগঠকরা অনুপস্থিত। আমরা চাই, তারা যেন নির্বাচনে অংশ নিতে পারেন, সেটার কিছু ব্যবস্থা করা।’ নির্বাচন ঘিরে শুরু থেকে একের পর এক সূচি পরিবর্তন থেকে নানা ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর সুষ্ঠু নির্বাচন না হলে সেটা ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করেন মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা।

বিসিবি নির্বাচনে ১৫টি ক্লাব নিয়েও আছে বিতর্ক। শুরুতে তাদের কাউন্সিলরশিপ দেয় বিসিবি। কিন্তু এরপর নির্বাচন কমিশনের মাধ্যমে সেটা স্থগিত হয়ে যায়। আবার আপিল করে ফেরত আনার পর হাইকোর্টের রায়ে আটকে যায় তাদের ভোটাধিকার। এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত আসেনি। অর্থাৎ তাদের ছাড়াই হতে পারে নির্বাচন। এতে ৩০০-এর বেশি ক্রিকেটার ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করেন সংগঠকরা। তাদের দাবি, এমন সিদ্ধান্ত নিতে হলে নতুন তপশিল করে সংগঠকদের নতুনভাবে কাউন্সিলর নেওয়ার সুযোগ দিতে হবে। অন্যথায় ক্রিকেটে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন তারা। কেননা, কাউন্সিলরশিপ না থাকলে সেই সব ক্লাবে কীসের ভিত্তিতে বিনিয়োগ করবেন তারা! দাবিগুলো ক্রীড়া উপদেষ্টা বরাবর জানিয়ে রফিকুল ইসলাম বলেন, ‘এই দাবিগুলো ক্রীড়া উপদেষ্টার কাছে জানাতে চাই। উনি যথাযথ একটা সিদ্ধান্ত নেবেন, যেটার মাধ্যমে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না। ক্রিকেট ক্রিকেটের জায়গায় থাকবে।’ এমন বিতর্ক মাথায় নিয়ে নির্বাচন হলে সেটা দেশের ক্রিকেটের সুনামকে নষ্ট করবে বলে মনে করেন আরেক কাউন্সিলর ও মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থী ইয়াসির আব্বাস। তিনি বলেন, ‘আমি আশা করি যে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশ ক্রিকেট দলের স্বার্থে এটা সমাধান করা যাবে এবং এটা করা দরকারও। কারণ, বিতর্কের কথা যেটা সবাই বলছে, এটা শুধু বাংলাদেশের কাছেই নয়, আপনারা সবাই জানেন যে পুরো বিশ্ব কিন্তু তাকিয়ে থাকে। কোনো একটা খেলার ফেডারেশন বা বোর্ডের দিকে এবং পুরো বিশ্বেই একটা বিতর্কের মুখে পড়ে যাবে।’ তাদের বিশ্বাস, ক্রীড়া উপদেষ্টা তাদের দাবিগুলো মেনে নতুন করে নির্বাচনী রূপরেখা তৈরি করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X