ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
প্রিন্ট সংস্করণ
কার ভাগ্যে কী অপেক্ষা করছে…

ক্রীড়াঙ্গনের ২৬ প্রার্থী, বিএনপির ২৪

ক্রীড়াঙ্গনের ২৬ প্রার্থী, বিএনপির ২৪

সাবেক ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এবং খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ২৬ জন প্রার্থী আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী লড়াইয়ে। এর মধ্যে ২৪ জন বিএনপির, একজন ১১ দলীয় জোটে এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

বিএনপির হয়ে যারা লড়াই করছেন তাদের মধ্যে সবচেয়ে বড় তারকা সাবেক ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি ভোলা-৩ আসন থেকে নির্বাচন করছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোহামেডানের স্থায়ী সদস্য। তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রার্থী। সাবেক তারকা ফুটবলার আমিনুল হক লড়ছেন ঢাকা-১৬ আসন থেকে। ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের আরেক স্থায়ী সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লা-৬ আসন থেকে নির্বাচন করছেন। ক্লাবটির সাবেক সহসভাপতি শরিফুল আলম লড়ছেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে। নোয়াখালী-২ আসন থেকে প্রার্থী হয়েছেন মোহামেডানের স্থায়ী কমিটির সদস্য জয়নুল আবদিন ফারুক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবি; যিনি ঢাকা আবাহনী লিমিটেডের সাবেক পরিচালক, খুলনা-৬ আসন থেকে লড়ছেন। ধানমন্ডির ক্লাবটির প্রতিষ্ঠাকালীন সংগঠক ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসন থেকে প্রার্থী। প্রয়াত ক্রীড়া সংগঠক সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বর্তমানে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি। তিনি ঢাকা-৬ আসন থেকে প্রার্থী হয়েছেন।

সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ও মোহামেডানের স্থায়ী সদস্য মির্জা আব্বাস লড়ছেন ঢাকা-৮ আসনে। বিসিবির সাবেক পরিচালক বরকতউল্লাহ বুলু নোয়াখালী-৩ আসন থেকে প্রার্থী। ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন নরসিংদী-১ আসনে লড়ছেন। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের স্বত্বাধিকারী নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরা-২ আসন থেকে প্রার্থী। বিসিবির সাবেক পরিচালক রাশেদুজ্জামান মিল্লাত জামালপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক ভলিবল খেলোয়াড় এহছানুল হক মিলন লড়ছেন চাঁদপুর-১ আসন থেকে। আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সভাপতি শেখ ফরিদউদ্দিন আহমদ মানিক চাঁদপুর-৩ আসনে, বাফুফের কাউন্সিলর ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়-২ আসনে, শাহ মো. ওয়ারেস আলী মামুন জামালপুর-৫ আসনে, যাত্রাবাড়ী ক্রীড়া চক্রের সভাপতি নবী উল্লাহ নবী ঢাকা-৫ আসনে, বাড্ডা জাগরণীর উপদেষ্টা এমএ কাইয়ুম ঢাকা-১১ আসনে, দিলকুশা ক্লাবের সভাপতি হাবিবুর রশিদ হাবিব ঢাকা-৯ আসনে এবং বিসিবির কাউন্সিলর মীর হেলাল চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচন করছেন। খুলনা-২ আসন থেকে লড়ছেন স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

বিএনপির বাইরে দুজন ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ চট্টগ্রাম-১৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হয়েছেন। এ ছাড়া সাবেক ফুটবলার সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী মাদারীপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১০

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১১

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১২

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৩

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৪

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৫

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৬

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৭

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৮

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৯

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

২০
X