কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৮:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

ঋণ এসেছে ২০ কোটি ডলার পরিশোধে গেছে ৪৪ কোটি

প্রথম মাসেই ঋণ পরিশোধে ধাক্কা
ঋণ এসেছে ২০ কোটি ডলার পরিশোধে গেছে ৪৪ কোটি

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্বলতার কারণে বিদেশি ঋণের অর্থছাড়ে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। বিপরীতে আগের নেওয়া ঋণ পরিশোধের চাপ তো রয়েছেই। সে ধারাবাহিকতায় চলতি অর্থবছরের প্রথম মাসেও বড় ধাক্কা হয়ে এসেছে ঋণ পরিশোধের চাপ। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বিদেশি ঋণের যে অর্থছাড় হয়েছে, বিপরীতে ঋণ পরিশোধ করতে হয়েছে দ্বিগুণের বেশি। তবে ঋণ প্রতিশ্রুতি আগের বছরের তুলনায় সামান্য কিছু বেড়েছে। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রকল্পগুলোতে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২০ কোটি ২৭ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে অর্থছাড় হয়েছিল ৩৫ কোটি ৮৩ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে বিদেশি ঋণের অর্থছাড় কমেছে ৪৩ শতাংশের বেশি।

দেশের বিদেশি ঋণনির্ভর প্রকল্পগুলোতে অর্থছাড় কমে গেলেও আগের নেওয়া ঋণ পরিশোধে বড় চাপে পড়তে হচ্ছে সরকারকে। জুলাই মাসে সরকারকে সুদ ও আসলসহ ঋণ পরিশোধ করতে হয়েছে ৪৪ কোটি ৬৬ লাখ ডলারের কিছু বেশি। একই সময়ে ঋণের অর্থছাড় হয়েছে মাত্র ২০ কোটি ২৭ লাখ ডলার। অর্থাৎ বিদেশি মুদ্রা আসার চেয়ে পরিশোধে চলে গেছে দ্বিগুণের বেশি।

তা ছাড়া আগের বছরের তুলনায় ধারাবাহিকভাবে ঋণ পরিশোধের চাপ প্রতি মাসেই বাড়ছে। চলতি অর্থবছরের জুলাইয়ে ৪৪ কোটি ৬৬ লাখ ঋণ পরিশোধের তুলনায় আগের বছরের জুলাইয়ে ঋণ পরিশোধ করতে হয়েছিল ৩৮ কোটি ৫৬ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ ও সুদ পরিশোধ বেড়েছে ১৬ শতাংশ। মোট ঋণ পরিশোধের মধ্যে ৩২ কোটি ৭৭ লাখ ডলার আসল, বাকি ১১ কোটি ৮৯ লাখ ডলার ঋণের বিপরীত সুদ পরিশোধ করতে হয়েছে।

তবে এ সময় ঋণ প্রতিশ্রুতি আগের বছরের তুলনায় অনেকটা বেড়েছে। জুলাইয়ে ঋণ প্রতিশ্রুতি এসেছে ৮ কোটি ৩৪ লাখ ডলার। আগের বছরের একই সময়ে প্রতিশ্রুতি এসেছিল ১ কোটি ৬৪ লাখ ডলার। বছরের ব্যবধানে ৪০৯ শতাংশ প্রতিশ্রুতি বাড়িয়েছে উন্নয়ন সহযোগীরা। অন্যান্য মাসের মতোই চলতি অর্থবছরেও উন্নয়ন সহযোগীদের মধ্যে প্রতিশ্রুতিতে এগিয়ে আছে এডিবি, এআইআইবি ও আইডিএ। দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে শুধু জাপান।

সাধারণত অর্থছাড় নির্ভর করে প্রকল্প বাস্তবায়নের ওপর। চলতি অর্থবছরে উন্নয়ন কর্মসূচিতে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ৮৫ হাজার কোটি টাকা। গত অর্থবছরের ধারবাহিকতায় চলতি অর্থবছরেও এডিপি বাস্তবায়নে বেহাল দশা দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ যাত্রীর

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের ঘটনায় মিসরের নিন্দা

রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংসে সুপরিকল্পিত চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

বিয়ের মধ্যে প্রচলিত ৩০ কুসংস্কার

রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

‘খালে ময়লা ফেলা বন্ধ না করলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না’

রোনালদোর চেয়ে মেসি কেন সেরা, ব্যাখ্যা দিলেন ডি মারিয়া

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

কাফনের কাপড় বেঁধে যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

১০

মোহাম্মদপুরে অভিযান, বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ৬

১১

মেয়ের বাবা হলেন শাকিব খান

১২

রাতে মাঠে নামছে বাংলাদেশ-সান মারিনো, আলোচিত ম্যাচের ১০ তথ্য

১৩

হোমিওপ্যাথির পক্ষে পোস্ট করে তোপের মুখে আনুশকা শর্মা

১৪

ভারতকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ

১৫

দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

১৬

পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু

১৭

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৮

বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ভাসানী জনশক্তি পার্টির বিবৃতি

১৯

তরুণকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২০
X